ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে অংশ নিতে পারেনি সিয়াম

প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে অংশ নিতে পারেনি সিয়াম


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬


 প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে অংশ নিতে পারেনি সিয়াম

গাজীপুর: বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার উদাসীনতার কারণে চতুর্থ বিষয় না পাওয়ায় চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বোয়ালী উচ্চ বিদ্যালয়ের ২০২৪-২০২৫ সেশনের নিয়মিত শিক্ষার্থী ইয়ামিন হাসান সিয়াম।
শিক্ষার্থী ইয়ামিন হাসান সিয়াম ও তার বোন জামাই জাকির হোসেন জানায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে সিয়াম যথাসময়ে চতুর্থ বিষয় কৃষি শিক্ষাসহ রেজিষ্ট্রেশন ও ফরম ফিলাপ করে। পরীক্ষার কিছুদিন পূর্বে সে রেজিষ্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র হাতে পেয়ে দেখে চতুর্থ বিষয় রেজিষ্ট্রেশনভুক্ত হয়নি। তার রোল ৫১৩৯৯২ ও রেজিষ্ট্রেশন ২৩১০৮১২৬১০। বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ মাহাবুবা বেগমকে অবহিত করলে তিনি সংশোধন করবেন বলে আশ্বাস দেন। কিন্তু মঙ্গলবার (১২ মে) সকালে সিয়াম কালীগঞ্জ আর.আর.এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চতুর্থ বিষয় কৃষি শিক্ষা পরীক্ষা দিতে গেলে কেন্দ্র সচিব কেএম নুরুল ইসলাম আল মোশাররফ ইবনে কাদির প্রবেশপত্রে চতুর্থ বিষয় না আসায় তাকে পরীক্ষায় অংশ নিতে দেননি।
বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ মাহাবুবা বেগম জানান, শিক্ষার্থীর অভিযোগ পেয়ে আমি কেন্দ্র সচিবের সাথে কথা বলি। প্রবেশপত্রে চতুর্থ বিষয় না আসায় সিয়ামকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। চতুর্থ বিষয়ে পরীক্ষা না দিলেও কোন সমস্যা হয় না।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত জানান, বিষয়টি আমি শুনেছি। পরীক্ষার আগে তথ্য পেলে হয়তো সংশোধন করা যেত। প্রধান শিক্ষিকার উদাসীনতার বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৩:৩৫   ১০৮ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ