ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে জমি দখল করে গাছ কেটে বেড়িবাঁধ নির্মাণের অভিযোগ

পটুয়াখালীতে জমি দখল করে গাছ কেটে বেড়িবাঁধ নির্মাণের অভিযোগ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ১৫ মে ২০২৬


 পটুয়াখালীতে জমি দখল করে গাছ কেটে বেড়িবাঁধ নির্মাণের অভিযোগ

পটুয়াখালী: সদর উপজেলায় জমি দখল, কয়েকশ গাছ নিধন এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার প্রতিকার ও নিরাপত্তা চেয়ে পটুয়াখালী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার মিঠাপুর এলাকার বাসিন্দা আব্দুল লতিফ হাওলাদারের মালিকানাধীন প্রায় ৪৫ শতাংশ জমিতে অবৈধভাবে প্রবেশ করে গাছ কেটে ফেলে এবং মাটি কেটে বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, তারা জেলা শহরে বসবাস করার সুযোগে এই কাজ করা হয়েছে।
এ বিষয়ে আব্দুল লতিফ হাওলাদারের ছেলে মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, গত ৫ মে রাতের বেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ কয়েকজন কর্মকর্তা লোকজন নিয়ে আমাদের জমিতে জোরপূর্বক প্রবেশ করে। তারা মাটি কেটে রাস্তা তৈরি করে এবং আমাদের রোপণ করা গাছ কেটে ফেলে। এতে আমাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার পর বিষয়টি মীমাংসার আশ্বাস দেয়া হলেও পরে আমাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
স্থানীয় কয়েকজন গ্রামবাসী নাম প্রকাশ না করার শর্তে জানান, রাতের সময় মেশিন নিয়ে এসে জমিতে কাজ করা হয়েছে। আমরা গাছ কাটতেও দেখেছি। তবে লতিফ হাওলাদারের জমিতে বেড়িবাঁধ তৈরি করবে ভালো কথা, সেটা তাদের অনুমতি নিয়ে করা উচিত ছিল। তিন থেকে সারে তিন বছরের একটা গাছের বাগান ভেকু মেশিন দিয়ে সব শেষ করে দিল। বিষয়টি তদন্ত করে সঠিক ব্যবস্থা নেয়া দরকার।
ভুক্তভোগী আব্দুল লতিফ হাওলাদার বলেন, আমার জমিতে বেড়িবাঁধ নির্মাণ কিংবা মাটি কাটার জন্য পানি উন্নয়ন বোর্ড কোনও ধরনের অনুমতি নেয়নি। এতে আমার ব্যাপক ক্ষতি হয়েছে। এতো বড় ক্ষতি মেনে নেয়ার কোনও সুযোগ নেই। আমি এর সঠিক বিচার চাই।
তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড, পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিব বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বর্তমানে কাজ বন্ধ রয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। প্রকল্পের কাজ কোথায় এবং কীভাবে হয়েছে তা যাচাই করে দেখা হচ্ছে। যদি কোনও অনিয়ম বা ব্যক্তিগত জমিতে কাজ করার প্রমাণ পাওয়া যায়, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ। অভিযোগের পর বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:৩৫:২৩   ৪৩ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ