ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় সেতু ভেঙ্গে ট্রাক খালে

কাঁঠালিয়ায় সেতু ভেঙ্গে ট্রাক খালে


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে ২০২৬


কাঁঠালিয়ায় সেতু ভেঙ্গে ট্রাক খালে
ঝালকাঠি: কাঁঠালিয়া বান্ধাঘাটা কৈখালী বানাই সড়কের ঝোড়াপোল বাজার সংলগ্ন পুরাতন আয়রন সেতু ভেঙ্গে পাথরবোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে।
গত শুক্রবার (১৫ মে) রাত ২টার দিকে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিন চেঁচরী ঝোড়াপোল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
সেতু ভেঙ্গে যাওয়ায় কাঠালিয়া-কৈখালী বানাই ভান্ডারিয়া সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে ওই সড়কে চলাচলরত হাজার হাজার মানুষ। খবর পেয়ে শনিবার (১৬ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো.মকবুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় ইউপি সদস্য মো.শাহিন খান জানান, গত শুক্রবার রাত ২টার অতিরিক্ত পাথরবোঝাই একটি ট্রাক বান্ধাঘাটা থেকে কৈখালী যাচ্ছিল। সেতুতে ওঠার পর হঠাৎ সেতুটি ভেঙ্গে ট্রাকটি পানিতে পড়ে যায়। এতে চালক ও হেলপাড় আহত হন। শনিবার সকালে স্থানীয়ভাবে একটি ভেকু মেশিন দিয়ে ট্রাকটি উদ্ধার করা হয়েছে। ইউপি সদস্য আরো জানান, সেতুটি দীর্ঘদিন ধরে ঝুকিপুর্ন ছিল। ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে ছিল না কোন নির্দেশনা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহু বার অবহিত করেও কোন ফল হয়নি।
উপজেলা নির্বাহী অফিসার মো.মকবুল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মানুষ পারাপারের ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঝালকাঠির সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার খান জানান, এঘটনায় ট্রাক চালকের বিরুদ্ধে থানায় হয়েছে। দ্রুত যানবাহন চলাচলের ব্যবস্থা করা হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৮:০৬   ৯০ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ