ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আলী নামে মাসুদ সাঈদীর কোনো ‘ব্যাক্তিগত সহকারী’ বা ‘একান্ত সহকর্মী’ নেই:মাসুদ সাঈদী

আলী নামে মাসুদ সাঈদীর কোনো ‘ব্যাক্তিগত সহকারী’ বা ‘একান্ত সহকর্মী’ নেই:মাসুদ সাঈদী


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: রবিবার, ১৭ মে ২০২৬


আলী নামে মাসুদ সাঈদীর কোনো ‘ব্যাক্তিগত সহকারী’ বা ‘একান্ত সহকর্মী’ নেই:মাসুদ সাঈদী

পিরোজপুর-১: আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

রবিবার (১৭ মে) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মাসুদ সাঈদীর ব্যক্তিগত সহকারী ফরহাদ হোসেন জানান, গতকাল রাত থেকে পিরোজপুরের কয়েকটি ভুয়া ফেসবুক পেজ এবং রাজনৈতিক পরিচয়ধারী কিছু ব্যাক্তি অনলাইন মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মাসুদ সাঈদী এমপিকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। সেখানে আলী শেখ নামক এক ব্যক্তির সঙ্গে তোলা কিছু ছবি ব্যবহার করে তাকে মাসুদ সাঈদীর ঘনিষ্ঠ বা ব্যক্তিগত সহযোগী হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

বিবৃতিতে বলা হয়, নির্বাচনের সময় ও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অসংখ্য মানুষ মাসুদ সাঈদীর সঙ্গে ছবি তুলেছেন। গণসমাবেশ ও জনসভায় অনেকেই তার আশেপাশে অবস্থান করতেন। তখন সবার পরিচয় জানা বা ব্যক্তিগতভাবে চেনা সম্ভব ছিলনা। আলোচিত আলী শেখও তেমনই একজন ছিলেন, একই সাথে তিনি একজন গেজেটেড জুলাই যোদ্ধা ছিলেন এবং সেই পরিচয় দিয়েই তিনি বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত হতেন এবং মাসুদ সাঈদী এমপির সাথে ছবি তুলতেন। তার ব্যাপারে এলাকায় কিছু নেগেটিভ তথ্য পাওয়ার পর তাকে সে বিষয়ে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে সংসদ সদস্য মাসুদ সাঈদীর কোনো কর্মসূচিতে না আসার জন্যও বলা হয়, যার স্বাক্ষী স্থানীয় জামায়াতের প্রায় সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

বিবৃতিতে আরও বলা হয়, “দোষী যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক—আমরাও সেটাই চাই। তবে একটি বিচ্ছিন্ন ঘটনার সঙ্গে উদ্দেশ্যমূলকভাবে সংসদ সদস্য মাসুদ সাঈদীর নাম জড়িয়ে তার সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা গ্রহণযোগ্য নয়।”

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। একইসঙ্গে জাতীয় নির্বাচনে পরাজিত প্রতিপক্ষ মহল পরিকল্পিতভাবে নামে/বেনামে কিছু ভুয়া পেজ/আইডি ব্যবহার করে মাসুদ সাঈদী এমপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করা হয়। শেষে মাসুদ সাঈদীর পক্ষ থেকে এ ধরনের মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৫:৩৮   ১৭২ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ