ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ায় প্রাথমিক শিক্ষা পদক পেলেন ৬ শিক্ষক

আগৈলঝাড়ায় প্রাথমিক শিক্ষা পদক পেলেন ৬ শিক্ষক


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: বুধবার, ২০ মে ২০২৬


আগৈলঝাড়ায় প্রাথমিক শিক্ষা পদক পেলেন ৬ শিক্ষক
বরিশাল: আগৈলঝাড়ায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সহকারী শিক্ষা কর্মকর্তা ও শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় মনোনীত করা হয়েছে।
আগৈলঝাড়া উপজেলায় ৯৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এ সকল বিদ্যালয়ে ৬ শত ৩৯ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। উপজেলার পাঁচটি ইউনিয়নের এ সকল বিদ্যালয়ে ৪ জন সহকারী শিক্ষা কর্মকর্তা তদারকি করে আসছেন।
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ যাচাই-বাছাই শেষে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মনোনীত হয়েছেন নাঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিমল মল্লিক ও আগৈলঝাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা পিয়াংকা অধিকারী।
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত হয়েছেন রাজিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদ হোসেন খান ও অশোকসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিপিকা বাড়ৈ।
শ্রেষ্ঠ কাব শিক্ষক মনোনীত হয়েছেন বারপাইকা হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুভাষ চন্দ্র বাড়ৈ, ছোট বাশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গীতা বিশ্বাস।
শ্রেষ্ঠ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনোনীত হয়েছেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল।
উপজেলায় ৯৭ টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠ সরকারী প্রাথমিক বিদ্যালয় মনোনীত হয়েছে উপজেলা সদরের আগৈলঝাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়।
সোমবার বিকালে আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক’র সভাপতিত্বে যাচাই-বাছাই শেষে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ শ্রেষ্ঠ সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ও শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের নাম ঘোষণা করা হয়।
সভায় বক্তব্য রাখেন যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন ইনস্ট্রাক্টর বিপুল চন্দ্র মজুমদার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মন্নান মিয়া, মোঃ মাহাবুবুল ইসলাম, মোঃ মনিরুল হক, মোঃ মোস্তফা কামাল ও মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৭:৪৯   ৩৮২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ