ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ

কাউখালীতে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে ২০২৬


কাউখালীতে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ

পিরোজপুর: কাউখালীতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। বুধবার (২০ মে) মানবিক সহায়তা কর্মসূচি ২০২৫/২৬ অর্থবছরের আওতায় উপজেলার পাঁচটি ইউনিয়নের ১০ হাজার ২২০ জন উপকারভোগীর মাঝে ১০২.২০০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেক উপকারভোগীকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও কয়েকটি ইউনিয়নে কম চাল দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিশেষ করে আমরাজুরী ইউনিয়ন ও কাউখালী সদর ইউনিয়নের কয়েকজন ইউপি সদস্য ১০ কেজির পরিবর্তে সাড়ে ৮ কেজি থেকে সোয়া ৯ কেজি পর্যন্ত চাল বিতরণ করেছেন। সরেজমিনে গিয়ে এমন অভিযোগের সত্যতাও পাওয়া গেছে।
চাল বিতরণ কেন্দ্রগুলোতে গিয়ে দেখা যায়, উপকারভোগীদের দীর্ঘ সারি ও ভিড়ের কারণে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেকেই অভিযোগ করেন, প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থাকলে নিয়ম মেনে চাল দেওয়া হয়, কিন্তু কর্মকর্তারা চলে যাওয়ার পর শুরু হয় অনিয়ম।
উপকারভোগী লাইজু বেগম বলেন, “আমরা গরিব মানুষ। দূর-দূরান্ত থেকে ইউনিয়ন পরিষদে আসতে ভাড়া লাগে। আবার এসে দেখি ১০ কেজির জায়গায় কম চাল দেয়। এতে আমরা কষ্ট পাই।”
আরেক উপকারভোগী আব্দুল হান্নান বলেন, “যদি আমাদের নিজ নিজ ওয়ার্ডে চাল বিতরণ করা হতো তাহলে যাতায়াত খরচ কম লাগত এবং অনিয়মও কম হতো। ইউনিয়ন পরিষদে আসতে অনেক সময় ও টাকা খরচ হয়।”
এ বিষয়ে কয়েকজন জনপ্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে জানান, “কার্ড ছাড়া অনেক অসচ্ছল মানুষ চাল নিতে আসেন। মানবিক দিক বিবেচনা করে তাদেরও কিছু চাল দিতে হয়। ফলে নির্ধারিত পরিমাণ সবার মাঝে সমানভাবে দেওয়া কঠিন হয়ে পড়ে। অনেক সময় চাল ঘাটতিও থাকে।
তবে অভিযোগ অস্বীকার করে কয়েকজন ইউপি সদস্য বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী চাল বিতরণ করা হয়েছে। কোথাও অনিয়ম হয়ে থাকলে সেটি তদন্ত করে দেখা উচিত।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, “প্রতিটি ইউনিয়ন পরিষদের সদস্যদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, প্রত্যেক উপকারভোগীকে ১০ কেজি করে চাল দিতে হবে এবং চাল বিতরণের সময় ট্যাগ অফিসার উপস্থিত থাকার কথা। অনিয়মের কোনো খবর পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। চাল কম দেওয়ার কোনো সুযোগ নেই। সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫০:২৯   ১ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


কাঁঠালিয়ায় মশারীজালসহ ৩ জেলে আটক
মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে:ডাঃ মাহমুদা আলম মিতু এমপি
কাউখালীতে আলোচনায় ‘জমিদার’ ষাঁড়, দেখতে ভিড় মানুষের
ডিগ্রী ছাড়াই গাইনী বিশেষজ্ঞ ডাক্তার,ভুল চিকিৎসার কবলে রোগী
কাউখালীতে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ



আর্কাইভ