ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গায় ৩৬ ঘন্টা বিদ্যুৎহীন

আলফাডাঙ্গায় ৩৬ ঘন্টা বিদ্যুৎহীন


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে ২০২৬


আলফাডাঙ্গায় ৩৬ ঘন্টা বিদ্যুৎহীন

ফরিদপুর: আলফাডাঙ্গা সদর ইউনিয়নের জাটিগ্রামে প্রায় ৩৬ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। সোমবার বিকেল থেকে বুধবার সকাল ১০ টা প্রর্যন্ত বিদ্যুৎ মেলেনি এসব অঞ্চলে। বিদ্যুৎ বিচ্ছিন্ন এসব অঞ্চলের মানুষের জনজীবন বিপয়স্ত হয়ে পড়েছে। বিদ্যুৎ অফিসে বার বার ফোন দিলেও ফোন ধরছেনা অফিসের লোকজন এমন অভিযোগ করেছেন ভূক্তভোগীরা। জাটিগ্রাম অঞ্চল ছাড়াও উপজেলার অনেক প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ অনেক কমে গেছে।

বিদ্যুৎ অফিস জানিয়েছেন আজকে দুপুরের মধ্যে সংযোগ স্বাভাবিক করা হবে।
জাটিগ্রাম পূর্ব পাড়া অঞ্চলের মুদি দোকানি লিয়াকত আলী জানান, সোমবার বিকেল থেকে এ অঞ্চলে ঝড় হয়েছে। ঝড় শুরু হওয়ার আগেই বিদ্যুৎ চলে যায়। বুধবার সকাল পর্যন্ত বিদ্যুৎ পেলাম না। ফ্রিজে থাকা সমস্ত মালামাল নষ্ট হতে বসেছে। বিশেষ করে আইসক্রিম গলে নরম হয়ে গেছে। আমরা অনেক কষ্টে আছি।
এসএসসি পরিক্ষার্থী ইমতিয়াজ সরদার জানান, আজকে আমাদের পরিক্ষা গত দুই রাতে কোনো বিদ্যুৎ মেলেনি। অনেক কষ্ট করে লেখাপড়া করতে হয়েছে।
একই অঞ্চলের শাহজানাহ স্টোরের মালিক শাহজাহান শরীফ জানান, সোমবার সন্ধ্যার আগ থেকে বিদ্যুৎ নেই, এ এলাকায় তেমন কোনো গাছপালা, বসতবাড়ির ক্ষতি হয়নি তার পরও আমরা বিদ্যুৎ পাচ্ছি না। অফিসে ফোন দিতে দিতে যদিও একবার ধরে বলে যে কিছু সময়ের মধ্যে বিদ্যুৎ যাবে। তাদের কথার পর অপেক্ষা করতেই আছি। কিন্তু বিদ্যুতের দেখা পাচ্ছি না।
গরুর খামারী ফারুক মিয়া ও কাফুজার মোল্যা জানান, আমাদের খামারের অনেক গরু রয়েছে যেসকল গরু কোরবানীর জন্য বড় করা হয়েছে। সংকর জাতের গরু সর্বক্ষণ ফ্যানের বাতাস দিতে হয়। প্রায় ৩৬ ঘন্টা বিদ্যুৎ নেই, বাতাস দিতে পারছি না। গরু গুলো অসুস্থ হয়ে যাচ্ছে। এখন যদি বিদ্যুতের সংযোগ না দেয় তাহলে গরু গুলো নিয়ে বড় ধরনের সমস্যায় পড়তে পারি।
জাটিগ্রাম পালপাড়ার বাসিন্দা সুজন পাল জানান, বিদ্যুৎ নেই ফ্রিজের মাছ নষ্ট হয়ে যাচ্ছে। এ জন্য আজকে সকালে তিন প্রকার মাছ রান্না করেছে। আমাদের বাড়ির আশপাশে অনেকের এমন সমস্যা হয়েছে। ফ্রিজে রাখা মালামাল নষ্ট হয়ে যাচ্ছে। আমি নিজে কয়েকবার বিদ্যুৎ অফিসে ফোন দিচ্ছি তারা আমার ফোন ধরে না।
আলফাডাঙ্গা পল্লী বিদু্যুৎ সমিতির সাব-জোনাল অফিসের এজিএম আসীস কুমার রায় বলেন, সোমবার সন্ধ্যায় আকষ্কিক কালবৈশাখী ঝড়ে পল্লী বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিরাপত্তার সহিত বৈদ্যুতিক লাইন চালু করা হচ্ছে। নিজস্ব জনবলের পাশাপাশি কিছু দক্ষ লোকবল নিয়োগ করা হয়েছে। কাজ চলমান রয়েছে। জাটিগ্রাম অঞ্চলের লাইনের ট্রান্সফরমার ফিউজ নষ্ট হয়ে গেছে। আজকে দুপুরের মধ্যে নতুন ফিউজ স্থাপন করা হলে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৫:৪৮   ৫০ বার পঠিত  |   







ঢাকা থেকে আরও...


সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও
কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা
দোহারকে অপরাধমুক্ত ও নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন:ওসি আবু বক্কর সিদ্দিক
ভূঞাপুরে মাদকসেবির কারাদণ্ড



আর্কাইভ