ঢাকা    বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনাম
পেদ্রি-চুয়ামেনি বেঞ্চে, কেমন হবে স্পেন-ফ্রান্সের একাদশ পাল্টা শুল্কের ৮১ বিলিয়ন ডলার ফেরত দিয়েছে যুক্তরাষ্ট্র ডিসেম্বরে কাউন্সিলের পরিকল্পনা বিএনপির বিএনপি-জামায়াত মুখোমুখি অভিযোগ-পাল্টা অভিযোগ ভেড়ামারায় জিও ব্যাগের পাশ থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও সরঞ্জাম জব্দ নেছারাবাদে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা বাস্তবায়নে পুলিশের মহড়া সুজানগরে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ছাত্রদলের মিছিল লালমোহন পৌরসভায় আদর্শ গ্রামের উন্নয়ন নিয়ে আলোচনা সভা পুকুরে ভাসছিলো শিশু আদনানের মরদেহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও মাদক প্রতিরোধে আলোচনা সভা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের

দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের


অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ মে ২০২৬


 দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের

দেশের অগ্রগতি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ সময় ধরে ‘ফ্যাসিবাদের জাঁতাকলে’ দেশের মানুষ স্বাধীনভাবে এ দিনটি পালন করতে পারেনি। তবে বর্তমান সময়ে এসে তুলনামূলকভাবে অধিক স্বাধীন পরিবেশে নেতাকে স্মরণ করার সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আধুনিক, কার্যকর ও সুশাসনভিত্তিক বাংলাদেশ গঠনের যে স্বপ্ন দেখেছিলেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। পুরোনো শাসনব্যবস্থার পরিবর্তে একটি আধুনিক রাষ্ট্র কাঠামোর ভিত্তি স্থাপনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেও দাবি করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমানের উন্নয়ন ভাবনা ও রাষ্ট্রচিন্তার দর্শন দেশের অগ্রগতির জন্য এখনও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করছে। দেশের চলমান সংস্কার কার্যক্রমও অনেক ক্ষেত্রে সেই রাষ্ট্রচিন্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি ভবিষ্যতেও জিয়াউর রহমানের আদর্শ ও পথনির্দেশনা অনুসরণ করে সুশাসনভিত্তিক রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে কাজ করবে।

দলের চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে মির্জা ফখরুল বলেন, তিনি জিয়াউর রহমানের আদর্শ ও দর্শন অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। দিনব্যাপী দলটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচিও পালন করা হয়।

এস/ এস

বাংলাদেশ সময়: ১৭:৫৪:০৮   ১২০ বার পঠিত  |







প্রধান সংবাদ থেকে আরও...


পেদ্রি-চুয়ামেনি বেঞ্চে, কেমন হবে স্পেন-ফ্রান্সের একাদশ
পাল্টা শুল্কের ৮১ বিলিয়ন ডলার ফেরত দিয়েছে যুক্তরাষ্ট্র
ডিসেম্বরে কাউন্সিলের পরিকল্পনা বিএনপির
বিএনপি-জামায়াত মুখোমুখি অভিযোগ-পাল্টা অভিযোগ
জাপানকে যেভাবে গুপ্তচরদের আস্তানা বানিয়েছেন পুতিন



আর্কাইভ