ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• নারায়ণগঞ্জের বন্দরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই নারী খুন, স্বামী গ্রেপ্তার • দিনদুপুরে জানালার গ্রিল কেটে চুরি, সিংগাইরে ১৪ ভরি স্বর্ণালংকারসহ লুট টাকা • সালথায় ছাত্রী উত্ত্যক্তের অভিযোগে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১০ • হাঁস ধরা থেকে পিচ্ছিল কলাগাছে ওঠা, সালথায় গ্রামীণ খেলায় মাতল শত শত মানুষ • নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির • দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় বিএনপি নেতাকর্মীদের স্বেচ্ছাসেবক হওয়ার নির্দেশ • নিষিদ্ধ টাপেন্টাডল সেবন, ভেড়ামারায় যুবকের ৬ মাসের কারাদণ্ড • অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া, দুর্যোগ সচেতনতায় লালমোহনে নানা কর্মসূচি • দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে সুজানগরে র‍্যালি ও মহড়া • ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড, জরিমানা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ


গোলাম কিবরিয়া (রাজশাহী)
প্রকাশ: শনিবার, ৩০ মে ২০২৬


​শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে  দোয়া ও খাবার বিতরণ

রাজশাহী: মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে রাজশাহী মহানগরীর ৮নং ওয়ার্ড যুবদল।
​৩০ মে (শনিবার) দুপুর ১২টা ৩০ মিনিটে নগরীর ৮নং ওয়ার্ডের কাজীহাটা এলাকায় এই আলোচনা সভা, দোয়া ও খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। ৮নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি ওয়ালিউল হক রানা।
​

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ​মোঃ শরিফুল ইসলাম জনি (আহ্বায়ক, রাজশাহী মহানগর যুবদল), ​মোঃ রফিকুল ইসলাম রবি (সদস্য সচিব, রাজশাহী মহানগর যুবদল), ​মোঃ রতন আলী (সভাপতি, ৮নং ওয়ার্ড বিএনপি), ​মুইদ (সাধারণ সম্পাদক, ৮নং ওয়ার্ড বিএনপি) ​এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ কামরুজ্জামান মিলন, সোহেল রানা; মহানগর যুবদলের সদস্য মুজিবুল হক মিলন, সারওয়ার পারভেজ রকি, নীরব খাঁন তারেক, আকলেছুর রহমান সাজিম, তানভির আহম্মেদ ফিরোজ; রাজপাড়া থানা যুবদলের মশিউর রহমান হৃদয়, ওয়াসিম আলীসহ মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
​

কর্মসূচিতে আরও অংশ নেন ৮নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মোঃ খালিদ, মহানগর বিএনপি নেতা ফরিদ হোসেন রবিউল, ৮নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, বিএনপি নেতা শরিফুল ইসলাম ফায়ারিং, ৪নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সিহাব, বিএনপি নেতা মোঃ আলাল উদ্দিনসহ যুবদলের রাজশাহী মহানগর, রাজপাড়া থানা এবং ৮নং ওয়ার্ডের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী।
​অনুষ্ঠানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিত সর্বস্তরের মানুষের মাঝে খাবার বিতরণ করেন অতিথিবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৩৬:৩৪   ২২৮ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে সুজানগরে র‍্যালি ও মহড়া
● রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, চাটমোহরে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের মৃত্যু
● চাটমোহরে ১৭.৯৭ শতাংশ জমি দখলের চেষ্টার অভিযোগ, বিচার চেয়ে সংবাদ সম্মেলন
● সুজানগরের ১০ ইউনিয়ন ও পৌরসভায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
● বাল্যবিবাহ প্রতিরোধ ও কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠার আহ্বানে সুজানগরে দিবস পালন



আর্কাইভ