ঢাকা    রবিবার, ১ নভেম্বর ২০২৬
শিরোনাম
• ৭৫ বছরেও থামেনি বারেকের জীবনসংগ্রাম, শাপলা বিক্রিতে চলে সাতজনের সংসার • চীনা যুবককে বিয়ে করে আলোচনায় ফরিদপুরের কলেজছাত্রী • প্রেমের টানে দেশ ছাড়লেন চীনা তরুণ, ফরিদপুরে কলেজছাত্রীকে বিয়ে • চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের সমর্থনে বিশাল মোটরসাইকেল শোডাউন • চাটমোহরে মুক্তিযোদ্ধার ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট • সুজানগর পৌর শ্রমিক দলের উদ্যোগে বাউল উৎসব • সংসারের বোঝা কাঁধে নিয়ে বৃদ্ধ বারেকের সংগ্রামী জীবন • মানবপাচার ও প্রতারণার অভিযোগ তদন্ত করে শাস্তির দাবিতে মানববন্ধন • কালীগঞ্জে দারুন নাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা • ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পিরোজপুরের স্বরূপকাঠিতে বিএনপি নেতা ওয়াহিদের জানাজায় মানুষের ঢল

পিরোজপুরের স্বরূপকাঠিতে বিএনপি নেতা ওয়াহিদের জানাজায় মানুষের ঢল


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন ২০২৬


 পিরোজপুরের স্বরূপকাঠিতে বিএনপি নেতা ওয়াহিদের জানাজায় মানুষের ঢল

পিরোজপুর: হাজারো মানুষের অংশগ্রহণে পিরোজপুরের স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান ওয়াহিদের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬জুন) সকাল ১১টায় ফজিলা রহমান মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষের উপস্থিতিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মঙ্গলবার ভোরে ওয়াহিদুজ্জামানের মরদেহবাহী অ্যাম্বুলেন্স স্বরূপকাঠিতে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। শেষবারের মতো প্রিয় নেতাকে একনজর দেখতে এবং শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছুটে আসেন। জানাজায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ওয়াহিদুজ্জামান ওয়াহিদ ছিলেন একজন জননন্দিত ও সর্বজনগ্রহণযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছিলেন। তার মৃত্যুতে নেছারাবাদ উপজেলা বিএনপি একজন অভিভাবককে হারিয়েছে।

জানাজায় অংশ নেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন দুলাল, পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ মো. আলমগীর হোসেন, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান, সদস্য সচিব মো. সাইদুল ইসলাম কিসমত, সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন এবং স্বরূপকাঠি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ফকরুল আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ১৩ জুন সন্ধ্যায় ভারতের দিল্লির ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওয়াহিদুজ্জামান ওয়াহিদ মারা যান। তিনি উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের কৌরিখাড়া গ্রামের মরহুম আলহাজ মো. হাবিবুর রহমানের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৩:৩৪   ১২১ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● ৭৫ বছরেও থামেনি বারেকের জীবনসংগ্রাম, শাপলা বিক্রিতে চলে সাতজনের সংসার
● সংসারের বোঝা কাঁধে নিয়ে বৃদ্ধ বারেকের সংগ্রামী জীবন
● ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ
● আমতলীতে অগ্নিকাণ্ডে ৩ দোকান পুরে ছাই,৩৭ লক্ষ টাকার ক্ষতি
● কাউখালী বাজারে ফুটপাত-সড়ক দখলে দুর্ভোগে হাজারো ক্রেতা-পথচারী



আর্কাইভ