ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত ভেড়ামারায় আগুনে পুড়ে ছাই বসতবাড়ি, গৃহকর্তা গুরুতর দগ্ধ নবীগঞ্জে পূর্ব বিরোধের জেরে হামলা, গুরুতর আহত ৫ হাতিয়ার স্কুলে ১৫ দিনে তৃতীয়বার অজ্ঞান, হাসপাতালে ১০ শিক্ষার্থী নাজিরগঞ্জ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে গণসংযোগে আককাস আলী মন্ডল সিংগাইরের কামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজিরা খাতায় জাল স্বাক্ষরের অভিযোগ আড়াইহাজারে মিনি স্টেডিয়াম উদ্বোধন, ৪৫৯৯ ইউনিয়নে মাঠের পরিকল্পনা বাউফলের কলেজে স্বাক্ষর জাল করে শিক্ষক নিয়োগের অভিযোগ, সংবাদ সম্মেলন প্রতিশ্রুতি পূরণে পাঁচ কৃতি শিক্ষার্থীকে বিমানের টিকিট দিলেন ইউএনও পটুয়াখালীর ৭৪ আবাসন প্রকল্পে জরাজীর্ণ ঘর, বর্ষায় দুর্ভোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পিরোজপুরে মাদকবিরোধী কর্মশালা

পিরোজপুরে মাদকবিরোধী কর্মশালা


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন ২০২৬


 পিরোজপুরে মাদকবিরোধী কর্মশালা

পিরোজপুর: মাদকদ্রব্যের ভয়াবহ ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পিরোজপুরে দিনব্যাপী এক মাদকবিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ১৬ জুন) সকাল ১১টায় সদর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ। তিনি তাঁর বক্তব্যে মাদকের বিস্তার রোধে কঠোর নির্দেশনা প্রদান করে, মাদক কেবল একজন ব্যক্তির ক্ষতি করে না, এটি পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। আমাদের লক্ষ্য হতে হবে কোনো অবস্থাতেই যেন সমাজে মাদকের অস্তিত্ব না থাকে।

ইউএনও মামুনুর রশীদ আরও বলেন, আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করতে হবে। বিশেষ করে ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের কাছে কোনো দোকান বা প্রতিষ্ঠান থেকে সিগারেট বা অন্য কোনো মাদকদ্রব্য বিক্রি করা হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদকের ব্যবসায়ীদের চিহ্নিত করতে প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে। তিনি তরুণদের খেলাধুলা ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করার মাধ্যমে মাদক থেকে দূরে রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৫:৫৮   ১০৯ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


বাউফলের কলেজে স্বাক্ষর জাল করে শিক্ষক নিয়োগের অভিযোগ, সংবাদ সম্মেলন
প্রতিশ্রুতি পূরণে পাঁচ কৃতি শিক্ষার্থীকে বিমানের টিকিট দিলেন ইউএনও
পটুয়াখালীর ৭৪ আবাসন প্রকল্পে জরাজীর্ণ ঘর, বর্ষায় দুর্ভোগ
চেঁচরী রামপুর ইউপি নির্বাচনে দোয়া চেয়ে মাহবুবের লিফলেট বিতরণ
কচুয়াকাটিতে পাঁচ অবৈধ দোকান উচ্ছেদ, সেতু নির্মাণের বাধা দূর



আর্কাইভ