ঢাকা    বুধবার, ৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
• ছয় সন্তানের অবহেলায় গাছতলায় আশ্রয় ৯৫ বছরের শামসুলের • কুমিল্লায় ভাঙতি টাকা নিয়ে বিরোধ,অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা • মুড়ির প্যাকেটে বিস্ফোরণ, খুলনায় জামায়াত নেতা দগ্ধ • চিকিৎসক থেকে মঞ্চের সেরা, ‘মিস অ্যান্ড মিসেস ডাক্তার’ হলেন ছোঁয়া • ১৫ বছর ধরে মিমির পাশে থাকা সেই মানুষটি কে? • পাবনায় ছাত্রীনিবাসের কক্ষ থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার • বালুর স্তূপে কান্নার শব্দ, জীবিত নবজাতক উদ্ধার • ১২ বছর ঘরবন্দি সামিম, চিকিৎসার অভাবে থমকে জীবন • মিঠাপুকুরে অটোরিকশায় ঘুমন্ত চালকের মৃত্যু, ডেকেও মেলেনি সাড়া • নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত ৯ পুলিশসহ ১১ জন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় ভবনের দেয়াল ধসে নারী গুরুতর আহত

কাঁঠালিয়ায় ভবনের দেয়াল ধসে নারী গুরুতর আহত


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন ২০২৬


 কাঁঠালিয়ায় ভবনের দেয়াল ধসে নারী গুরুতর আহত

ঝালকাঠি: কাঁঠালিয়ায় একটি নির্মানাধীন ভবনের চতুর্থ তলার ওয়াল ধসে জেসমিন বেগম নামের এক নারী গুরুতর আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা সদরের কায়েদাবাদ মাদরাসা সংলগ্ন সাবেক শিক্ষক ফজলুল হক মৃধার চতুর্থ তলা ভবনের দেয়াল নির্মাণ কাজ চলছে। সেই ওয়াল ধসে নিচে পড়ে এ দুঘর্টনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের চাঁন মিয়া হাওলাদারের মেয়ে জেসমিন বেগম তার দুই সন্তাননকে মাদ্রাসায় পড়াশোনা করানোর জন্য উপজেলার সদরের ফজলুল হক মৃধার তিনতলা পাকা ভবনের নিচ তলায় ভাড়া থাকেন। বৃহস্পতিবার বাসার সামনে কাজ করছিল জেসমিন বেগম। হঠাৎ ওই ভবনের চতুর্থ তলার নুতন ওয়াল ধসে ওই নারীর ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন সেখানে রয়েছেন
স্থানীয়দের অভিযোগ, ভবনটির চতুর্থ তলার নির্মাণ কাজ চলছে। কোন সেফটির ব্যাবস্থা না করেই কাজ করার কারণে এই দুর্ঘটনা।
এব্যাপারে ভবন মালিক সাবেক শিক্ষক ফজলুল হক মৃধার মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৫:৫৮   ১০৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● ১২ বছর ঘরবন্দি সামিম, চিকিৎসার অভাবে থমকে জীবন
● আগৈলঝাড়ায় বসতঘরে তৈরি দুই কবর ভেঙে ফেললেন সজীব
● পটুয়াখালীতে পাঁচ বাস থেকে ১৩ লাখ টাকার নিষিদ্ধ মাছ জব্দ
● পরিবেশের ছাড়পত্র না থাকায় কাঁঠালিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটা
● কাউখালীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ, চার কিশোরী পেলেন লক্ষাধিক টাকা



আর্কাইভ