ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ সিন্দুল্যা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টানদের দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫ দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় সিভিল সার্জনের আকস্মিক অভিযানে নিরাময় ক্লিনিক বন্ধ ঘোষনা

ভেড়ামারায় সিভিল সার্জনের আকস্মিক অভিযানে নিরাময় ক্লিনিক বন্ধ ঘোষনা




ভেড়ামারায় সিভিল সার্জনের আকস্মিক অভিযানে  নিরাময় ক্লিনিক বন্ধ ঘোষনা

কুষ্টিয়া: ভেড়ামারা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘নিরাময় ক্লিনিক’ এর যাবতীয় কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। প্রতিষ্ঠান পরিচালনায় চরম অব্যবস্থাপনার দায়ে সিভিল সার্জন এই সিদ্ধান্ত নেন।

‎ভোক্তা ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ক্লিনিকটির বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতি এবং নোংরা পরিবেশের অভিযোগ ছিল। গত ০৬ জুন (২০২৬) কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন ক্লিনিকটিতে একটি আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ক্লিনিক পরিচালনায় নানা অনিয়ম এবং তীব্র অব্যবস্থাপনা হাতেনাতে ধরেন। এরই প্রেক্ষিতে গত ০৭ জুন এক সরকারি চিঠির (স্মারক নং: সিএস/কুষ/শা-১/২০২৬/১৫৯৮) মাধ্যমে ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালককে অবিলম্বে ক্লিনিকটির সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

‎এ বিষয়ে কুষ্টিয়ার সিভিল সার্জন জানান, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। স্বাস্থ্যসেবার নামে কোনো রকম অব্যবস্থাপনা বা অনিয়ম সহ্য করা হবে না। জেলা-উপজেলার প্রতিটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে শৃঙ্খলা না ফেরা পর্যন্ত এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

‎ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, এ বিষয়ে সিভিল সার্জন মহোদয়ের কাছ থেকে আমরা এই ধরনের বন্ধের চিঠি পেয়েছি।

‎এ বিষয়ে নিরাময় ক্লিনিকের কর্তৃপক্ষের কাছ থেকে কোন সুনির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:৫৪:০৩   ২০৯ বার পঠিত  |         







খুলনা থেকে আরও...


কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি
ভেড়ামারায় চিকিৎসাধীন তরুণীর মৃত্যু, সাবেক স্বামীকে জিজ্ঞাসাবাদ
৬ কোটি ৭৭ লাখ টাকার পৌর ভবন, চার বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ
কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা তদন্তে পুলিশ
ভেড়ামারায় দোতলা বাড়িতে টাইলস লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু



আর্কাইভ