ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সাক্ষাৎকার পারফরমার হিসেবেই নিজেকে প্রতিষ্ঠা করতে চান মারিয়া শান্ত সাইবার আইন সংশোধন ভিন্নমত ও বাক্‌স্বাধীনতা দমনের চেষ্টা: জামায়াত জনস্বার্থের আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই বলে দাবি রিজভীর উলিপুরে সার না পেয়েকৃষকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ কাউখালীতে মাদকবিরোধী কঠোর বার্তা, সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল মালিকান্দায় সরকারি জমিতে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ, উদ্ধারের দাবি দুমকিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ব্যক্তি সরাসরি ভোটে পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি নাফিজ উদ্দিন দুমকিতে ব্র্যাকের ভাসমান শিক্ষা তরী পরিদর্শন, উপকরণ পেল ৩৫ শিক্ষার্থী কাঁঠালিয়ায় কীটনাশক পানে ইউপি সদস্য লিটনের মৃত্যু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » স্কুল ছাত্রী নিখোঁজের ৭ দিন পর খন্ডিত লাশ উদ্ধার

স্কুল ছাত্রী নিখোঁজের ৭ দিন পর খন্ডিত লাশ উদ্ধার


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: সোমবার, ২২ জুন ২০২৬


স্কুল ছাত্রী নিখোঁজের ৭ দিন পর খন্ডিত লাশ উদ্ধার
মানিকগঞ্জ: সিংগাইর উপজেলা সায়েস্তা ইউনিয়নে সাহরাইল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর মারিয়া আক্তার(১৪) নামের এক ছাত্রীর নিখোঁজের ঘটনার ৭ দিন পর খন্ডিত লাশ উদ্ধার করেছে থানাপুলিশ। রবিবার(২০ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলা জার্মিত্তা ইউনিয়নের চন্দননগর কবরস্থানের পাশে ঝোপঝারে নির্জন জায়গা থেকে তার লাশ উদ্ধার হয়। নিহত মারিয়া উপজেলা সায়েস্তা ইউনিয়নের চর লক্ষ্মীপুর গ্রামের মিজানুর রহমানের কন্যা।
স্থানীয় সূত্রে জানাযায়,গত ১০ জুন সাইরাইল উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মধ্যে টিফিন চলাকালীন সময় ক্লাস কক্ষে অনৈতিক কার্যকলাপ চলছিল। বিষয়টি ক্লাশ রুমে সিসি ফুটেজে ধারণ হলে ১৩ জুন বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে জানা জানি হয় এবং তোলপাড় সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে ১৫ জুন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুই শিক্ষার্থীর অভিভাবক ডেকে এনে স্ট্যাম্পের মাধ্যমে মুচলেকা ও ২ শিক্ষার্থীকে টিসি দিয়ে স্কুল থেকে বের করে দেন। এ সময় ৮ম শ্রেনীর ছাত্রী স্কুলে অনুপস্থিত ছিলেন এবং তিনি আর রাতে বাড়ি ফিরেনি।

অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় ওই ছাত্রীর অভিভাবক পরের দিন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে গিয়ে মেয়ে বাড়ি ফিরেনি বিষয়টি অবগত করেন। এতে কোন সুরাহা না হওয়ায় থানায় একটি অভিযোগ করেন। এরপর থেকে থানাপুলিশের খোঁজাখুঁজি অব্যাহত থাকে। হঠাৎ রবিবার ২০ জুন ৭দিন পর চন্দননগর গ্রামের কবরস্থানের পাশে ঝোঁপঝাঁরের নির্জন স্থানে স্কুল ড্রেস ও ব্যাগসহ খন্ডিত অর্ধগলিত লাশ দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তে বিষয়টি এলাকায় ছড়িয়ে পরে ঘটনাস্থলে লোকজনের ভিড় জমে। পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল রির্পোট তৈরি করে মর্গে প্রেরন করেন।
সিংগাইর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,মেয়েটিকে ৫-৬ দিন আগেই হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে । তদন্ত সাপেক্ষে জড়িতদের আটকের জোড় চেস্টা চলছে। পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৭:০৪   ৯৮ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


মালিকান্দায় সরকারি জমিতে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ, উদ্ধারের দাবি
সরাসরি ভোটে পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি নাফিজ উদ্দিন
সিংগাইরে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ, নাশকতা প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান
উৎসবমুখর পরিবেশে কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের নবীন বরণ
আলফাডাঙ্গা প্রেসক্লাব লাইব্রেরিতে বই দিলেন সিরাজুল ইসলাম



আর্কাইভ