ঢাকা    সোমবার, ২২ জুন ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » দুই যুগেও সংস্কার হয়নি পাইকগাছার খড়িয়া-বাইনতলা সড়ক

দুই যুগেও সংস্কার হয়নি পাইকগাছার খড়িয়া-বাইনতলা সড়ক


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: সোমবার, ২২ জুন ২০২৬


দুই যুগেও সংস্কার হয়নি পাইকগাছার খড়িয়া-বাইনতলা সড়ক
খুলনা: পাইকগাছা উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘ প্রায় দুই দশকেও সংস্কার না হওয়ায় স্থানীয় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। বেহাল দশার কারণে প্রায় দেড় কিলোমিটার সড়ক বর্তমানে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, মৎস্যচাষি, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সীমাহীন ভোগান্তির শিকার হতে হচ্ছে।
সোমবার (২২ জুন) সরেজমিনে দেখা যায়, উপজেলার লস্কর ইউনিয়নের বাইনতলা খেয়াঘাট থেকে খড়িয়া খালপাড় অভিমুখে পাইকগাছা জিসি–বাইনতলা বাজার–বগুড়ারচক–গিলাবাড়ি জিসি সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত, ভাঙন এবং উঁচুনিচু অবস্থার সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কের মাটি সরে গিয়ে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সামান্য বৃষ্টিতেই গর্তগুলো পানি ও কাদায় ভরে যায়, ফলে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে।
স্থানীয়দের মতে, ৫ ও ৭ নম্বর ওয়ার্ডের মধ্য দিয়ে যাওয়া এ সড়কটি এলাকার মানুষের প্রধান যোগাযোগ মাধ্যম। প্রতিদিন হাজারো মানুষ শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও কৃষিকাজের প্রয়োজনে এই সড়ক ব্যবহার করেন। এছাড়া চিংড়িসহ বিভিন্ন মৎস্য ও কৃষিপণ্য পরিবহনের জন্যও সড়কটির গুরুত্ব অপরিসীম।
স্থানীয় বাসিন্দা ও সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার হয়নি। ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে রোগী পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং জরুরি প্রয়োজনে চলাচলের ক্ষেত্রে মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মৎস্য ব্যবসায়ী অভিজিৎ মণ্ডল বলেন, এলাকাটি চিংড়ি ও মাছ উৎপাদনের জন্য পরিচিত। কিন্তু রাস্তাটির বেহাল অবস্থার কারণে সময়মতো মাছ আড়তে পৌঁছানো যায় না। এতে আমরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছি এবং আর্থিক ক্ষতির মুখে পড়ছি।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে জনদুর্ভোগ দিন দিন আরও বাড়ছে।
এ বিষয়ে লস্কর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম সানা বলেন, সড়কটি সংস্কারের জন্য একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এলজিইডি কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছর সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। আমরা দ্রুত কাজ শুরুর আশা করছি।
উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব জানান, খুলনা বিভাগীয় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের ডিপিপিতে সড়কটি অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় এটি অগ্রাধিকার ভিত্তিতে রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে।
দীর্ঘ প্রতীক্ষার পরও সড়কটির সংস্কার না হওয়ায় ক্ষোভ ও হতাশা বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। তাদের দাবি, বর্ষা মৌসুমে জনদুর্ভোগ আরও বাড়ার আগেই জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কারের উদ্যোগ নিতে হবে। এতে যেমন এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, তেমনি কৃষি ও মৎস্যভিত্তিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৩:৩১   ৩ বার পঠিত  |         







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
দুই যুগেও সংস্কার হয়নি পাইকগাছার খড়িয়া-বাইনতলা সড়ক
সাংবাদিক শাহ্জামালের বাবার ইন্তেকাল
বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা
ভেড়ামারায় সিভিল সার্জনের আকস্মিক অভিযানে নিরাময় ক্লিনিক বন্ধ ঘোষনা



আর্কাইভ