ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সাক্ষাৎকার পারফরমার হিসেবেই নিজেকে প্রতিষ্ঠা করতে চান মারিয়া শান্ত সাইবার আইন সংশোধন ভিন্নমত ও বাক্‌স্বাধীনতা দমনের চেষ্টা: জামায়াত জনস্বার্থের আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই বলে দাবি রিজভীর উলিপুরে সার না পেয়েকৃষকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ কাউখালীতে মাদকবিরোধী কঠোর বার্তা, সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল মালিকান্দায় সরকারি জমিতে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ, উদ্ধারের দাবি দুমকিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ব্যক্তি সরাসরি ভোটে পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি নাফিজ উদ্দিন দুমকিতে ব্র্যাকের ভাসমান শিক্ষা তরী পরিদর্শন, উপকরণ পেল ৩৫ শিক্ষার্থী কাঁঠালিয়ায় কীটনাশক পানে ইউপি সদস্য লিটনের মৃত্যু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ২২ জুন ২০২৬


 বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

পটুয়াখালী: বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার,২২ জুন দুপুরে পটুয়াখালীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরীন করিমের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, গত ২৭ মার্চ পৌর শহরের বাজার ব্রিজের কাছে আল-আমিনের ফলের দোকানে হামলা চালিয়ে মারধর ও লুটপাট করে। ওই ঘটনায় আল-আমিনের বাবা ফজলুল হক মৃধা বাদি হয়ে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদসহ স্থানীয় কয়েকজনকে আসামি করে বাউফল থানায় একটি মামলা করেন।

দীর্ঘদিন পর ওই মামলায় ছাত্রদল নেতা ফাহাদ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। আদালত উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে ফাহাদকে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, মামলার মেডিকেল প্রতিবেদনে জখমের ধরণ উল্লেখ করা হয়েছে সাধারণ। সেক্ষেত্রে আদালত চাইলে আসামি ছাত্রদল সভাপতি আব্দুল আল ফাহাদকে জামিন দিতে পারতেন। আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে মালাটি ছিল মিথ্যা। তিনি ঘটনার সময় উপস্থিত ছিলেন না।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৯:১৫   ৭৫ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


কাউখালীতে মাদকবিরোধী কঠোর বার্তা, সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
দুমকিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ব্যক্তি
দুমকিতে ব্র্যাকের ভাসমান শিক্ষা তরী পরিদর্শন, উপকরণ পেল ৩৫ শিক্ষার্থী
কাঁঠালিয়ায় কীটনাশক পানে ইউপি সদস্য লিটনের মৃত্যু
পিবিআই তদন্তে ধর্ষণের অভিযোগের সত্যতা মেলেনি, বাদী গ্রেপ্তার



আর্কাইভ