ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে দুর্ঘটনায় আহত সন্তানের চিকিৎসার সহযোগিতা চাইলো বাবা

লালমোহনে দুর্ঘটনায় আহত সন্তানের চিকিৎসার সহযোগিতা চাইলো বাবা


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন ২০২৬


 লালমোহনে দুর্ঘটনায় আহত সন্তানের চিকিৎসার সহযোগিতা চাইলো বাবা

ভোলা: ১২ বছরের শিশু সন্তান মো. আল-আমিন। গত ২৩ জুন ব্রিজ ভেঙে বালু বোঝাই ট্রাক দুর্ঘটনায় নিয়ে চালক নাঈম নিহত হন। গুরুতর আহত হন ট্রাকের হেলপার আল আমিন (১০)।
আহত আল-আমীন কে উদ্ধার করে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করেন চিকিৎসক। দারিদ্রের নির্মম বাস্তবতায় দিশেহারা হয়ে পড়েছেন শিশু আল-আমিনের বাবা মো. ভূট্রু মিয়া। তার ছেলেকে সুস্থ্য করতে দেনা করে চিকিৎসার খরচ চালিয়ে যাচ্ছেন, ভিটে বাড়ি বিহীন দারিদ্র্য ভুট্টু মিয়ার চার ছেলে সন্তানের মধ্যে আল-আমীন দ্বিতীয়।

দারিদ্র্যের কারনে শিশু ছেলেকে ট্রাকের হেলপারের কাজে দিয়েছেন। তিনি স্ত্রী সন্তানদের নিয়ে ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চতলা বাজারের পশ্চিম পাশে বসবাস করেন।
তিনি জানান, একসময় চট্টগ্রামে রিকশা চালিয়ে ও দিনমজুরের কাজ করে কোনোমতে সংসার চালাতাম এখন চতলা উত্তর বাজার টেকচার সাঁটিয়ে পান ও চা দোকান করে কোন রকম সংসার চালাচ্ছি। ছেলেদের নিয়ে অনেক স্বপ্ন ছিল, তারা বড় হলে আমার দুঃখ দুর্দশা কেটে যাবে | কিন্তু সেই স্বপ্ন আজ দুঃসহ সংগ্রামে রূপ নিয়েছে। দুর্ঘটনায় আল আমিন এর বাম পাঁ সম্পূর্ণ ভেঙে চুর্ণ বিচূর্ণ হয়।

ছেলের চিকিৎসার জন্য বরিশালের রাহাত আনোয়ার প্রাইভেট হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক গত দুই দিন আগে তার বাম পাঁ অপারেশন করেন। প্রতিদিন ৭-৮ হাজার টাকা খরচ হচ্ছে এরইমধ্যে বাড়ি থেকে দেনা করে যে টাকা এনেছি সবই শেষ হয়ে গিয়েছে। ডাক্তার বলেছেন তার ছেলে পুরো পুরি সুস্থ হতে ৩-৪ মাস সময় লাগবে। তাতে অনেক টাকার প্রয়োজন। আমি তো এখন একেবারে নিঃস্বপ্রায়। কিভাবে ছেলেকে সুস্থ করব।

লাখ লাখ টাকা জোগাড় করবো কিভাবে? আমি সরকারি-বেসরকারি ও দেশের বিত্তবান মানুষের আর্থিক সহযোগিতা চাই আমার অসুস্থ ছেলে আল-আমিন কে বাঁচাতে। চিকিৎসার জন্য কেউ সহায়তা করতে চাইলে ০১৯৯৯৬৫৫৪১২ (বিকাশ পার্সোনাল ) এই নম্বরে যোগাযোগের করার অনুরোধ জানিয়েছেন আল-আমিন বাবা ভুট্টো মিয়া।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৫:১৩   ৭৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ