ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ জুন ২০২৬


লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ভোলা: লালমোহন উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে| শনিবার বিকেলে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়| পরে শিক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়| এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৬৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন|

সভায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরীক্ষার সুন্দর প্রস্তুতি গ্রহণ, সততা ও আত্মবিশ^াসের সঙ্গে পরীক্ষায় অংশ নেয়ার আহ্বান জানান| একইসঙ্গে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও কাঙ্ক্ষিত সাফল্য কামনা করেন বক্তারা|

হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মোশাররফ হোসেন মতিন, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম সুমন, করিমুন্নেসা-হাফিজ মহিলা কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম নোমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন|

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৩:৫৫   ১৭৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ