ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি পালন

কাউখালীতে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি পালন


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুন ২০২৬


কাউখালীতে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি পালন

পিরোজপুর: কাউখালীতে উপজেলার সকল মাধ্যমিক স্তরের সকল স্কুল ও মাদ্রাসায় একযোগে র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। দেশের বায়ু, দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি” স্লোগানকে সামনে রেখে সোমবার (২৯ জুন) সকাল ১০টা ৫ মিনিটে দেশব্যাপী ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির আওতায় কাউখালী উপজেলার ২৮টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণ করা হয়। বৃক্ষরোপণের আগে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।
কাউখালী কেজি ইউনিয়ন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আয়োজিত র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ, যুবদল সভাপতি ও অভিভাবক আসাদুজ্জামান মামুন, শিক্ষক মোঃ মিলটন, মারুফুর রহমান এবং ছাত্রনেতা শহিদুল ইসলাম রানা।
এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করে বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করে তোলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, “বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও গভীরভাবে জড়িত। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একটি শিশু যদি অন্তত একটি গাছের দায়িত্ব নেয়, তাহলে ভবিষ্যতে একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা দেওয়া হচ্ছে। আমরা চাই তারা গাছ লাগানোর পাশাপাশি পরিচর্যাতেও দায়িত্বশীল ভূমিকা পালন করুক।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, “বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ একটি বড় চ্যালেঞ্জ। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। গাছ লাগানো শুধু একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আন্দোলন।
তিনি বলেন, “প্রতিটি শিক্ষার্থী যদি একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যা করে, তাহলে অল্প কয়েক বছরের মধ্যেই আমাদের এলাকা আরও সবুজ ও পরিবেশবান্ধব হয়ে উঠবে। এ ধরনের উদ্যোগ নিয়মিত চালিয়ে যাওয়া প্রয়োজন।

এন/ এন

বাংলাদেশ সময়: ২০:০৯:৪২   ৮৩ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ