ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » লালমোহনে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষের চারা বিতরণ

লালমোহনে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষের চারা বিতরণ


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জুলাই ২০২৬


লালমোহনে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষের চারা বিতরণ

ভোলা: লালমোহনে ২০২৫-২৬ অর্থবছরে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, সার, গ্রীষ্মকালীন শাক সবজি ও মরিচের বীজ অন্যান্য উপকরণসহ বৃক্ষের চারা বিতরণ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সকালে লালমোহন উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিফাত বিন সাদেক।

আলোচনা সভায় উপজেলা কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৪ হাজার ৬০০ জন কৃষককে আমন ধানের বীজ, ডিএপি ও এমওপি সার প্রদান করা হবে। প্রতিটি কৃষক পাবেন ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার। এছাড়া ৫ হাজার ৩৯০ জন কৃষকের মাঝে প্রত্যেককে ৫টি করে বৃক্ষের চারা, ২৫ কেজি গোবর সার ও ৫টি করে খুঁটি বিতরণ করা হবে। হাইব্রিড মরিচ চাষ সম্প্রসারণে ২৫০ জন কৃষককে ১০ গ্রাম ওজনের ১ প্যাকেট মরিচের বীজ, ৫ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার এবং ১০০ মিলিলিটার তরল বালাইনাশক দেওয়া হবে। অন্যদিকে গ্রীষ্মকালীন শাকসবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ৫০০ জন কৃষককে ৭ ধরনের ৭ প্যাকেট সবজির বীজ, ১৫ কেজি ডিএপি ও ১৫ কেজি এমওপি সার প্রদান করা হবে। এছাড়া ১০০ জন কৃষকের মাঝে ৫টি করে লেবুর চারা ও ২৫ কেজি জৈব/গোবর সার বিতরণ করা হবে।

আলোচনা সভার শেষে লালমোহন পৌরসভার উদ্যোগে হেলিপ্যাডের চারপাশে নারকেলের চারাসহ বিভিন্ন ফলদ ও বনজ গাছ রোপন করা হয়। গাছ রোপন উদ্বোধন করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ সিফাত বিন সাদেক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন, সহকারী প্রকৌশলী মো. কামাল উদ্দিন ও উপসহকারী প্রকৌশলী নিজাম উদ্দিনসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ,

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৮:১১   ১২৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর



আর্কাইভ