ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

বাউফলে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ১ জুলাই ২০২৬


বাউফলে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

পটুয়াখালী: জেলার বাউফল থানায় একটি ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি ও ডাকাত দলের সরদার মোঃ বাচ্চু সরদারকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

র‌্যাব-৮ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এবং সিপিএসসি বরিশালের একটি যৌথ আভিযানিক দল গতকাল মঙ্গলবার রাতে বরিশাল মহানগরীর কোতয়ালী মডেল থানাধীন কালিজিরা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেফতার বাচ্চু সরদার বাউফল উপজেলার কালাইয়া এলাকার বাসিন্দা মোঃ আলম সরদারের ছেলে।

র‌্যাব জানায়, গত ২৪ আগস্ট ২০২৫ ইং রাতে বাউফল উপজেলার বাসিন্দা মোঃ আজাহার জামাদ্দারের বাড়িতে ৬-৭ জনের একটি ডাকাত দল প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরে থাকা নগদ ৫ লাখ টাকা এবং প্রায় ৪৩ লাখ ৩৯ হাজার টাকার স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগী বাউফল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

ডাকাতির ঘটনার পর থেকেই র‌্যাব-৮ ছায়া তদন্ত শুরু করে। অভিযুক্ত বাচ্চু সরদার এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান এবং অবস্থান পরিবর্তন করে আইন-শৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করেন বলে র‌্যাব দাবি করেছে।

র‌্যাব-৮ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান জানান, দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল মহানগরীর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।###

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৬:০৬   ১২১ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ