ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে প্রাথমিক বিদ্যালয়ের সোলার ব্যাটারী চুরি

লালমোহনে প্রাথমিক বিদ্যালয়ের সোলার ব্যাটারী চুরি


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জুলাই ২০২৬


লালমোহনে প্রাথমিক বিদ্যালয়ের সোলার ব্যাটারী চুরি
ভোলা: লালমোহন উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সোলারের ব্যাটারী চুরির ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে| মঙ্গলবার রাতে উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়নের পশ্চিম ˆসয়দাবাদ মাওলানা ˆসয়দ আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং সোমবার রাতে একই ইউনিয়নের দক্ষিণ পশ্চিম অন্নদা প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যাটারী নিয়ে যায় চোরচক্র|
পশ্চিম ˆসয়দাবাদ মাওলানা ˆসয়দ আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুল্যাহ জানান, মঙ্গলবার রাতে বিদ্যালয়ের প্রধান কলাপসিবল গেটের তালা ভেঙ্গে চোর চক্র ভিতরে প্রবেশ করে সোলারের ১২টি ব্যাটারী চুরি করে নিয়ে যায়| এ ব্যাপারে লালমোহন থানায় লিখিত অভিযোগ করেন তিনি|
দক্ষিণ পশ্চিম অন্নদা প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর চন্দ্র দাস বলেন, সোমবার রাতে বিদ্যালয়ের কলাপসিবল গেটের তালা ভেঙ্গে সোলারের ব্যাটারী নিয়ে যায় চোর চক্র|
এর আগে লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক বিদ্যালয়ের সোলারের ব্যাটারী চুরির ঘটনা ঘটেছে|
এসব সোলার ও ব্যাটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উন্নয়ন প্রকল্প থেকে বরাদ্দ প্রদান করা হয়| যা বিদ্যালয়ে ইন্টারনেট চালু, অনলাইন হাজিরা, ˆবদ্যুতিক বাতি ও ফ্যান চালুর জন্য দেয়া হয়েছে|
এ ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. অলিউল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে মঙ্গল সিকদার পুলিশ ফাড়ির ইনচার্জ এরশাদ উকিলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে| এছাড়া স্কুলের রাত্রিকালীন নিরাপত্তার জন্য সতর্ক থাকতে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে|

এন/ এন

বাংলাদেশ সময়: ২০:৫২:৪০   ৭৪ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ