ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

দোহারে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬


 দোহারে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা: সারাদেশের ন্যায় ঢাকার দোহার উপজেলাতেও অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল) ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষা। বৃহস্পতিবার পরীক্ষার প্রথম দিনে বাংলা ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে বিস্তারিত তথ্যে জানা যায়, চলতি বছর দোহার উপজেলার মোট ৪টি কেন্দ্রে সর্বমোট ১ হাজার ১২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এরমধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১ হাজার ১১১ জন এবং অনুপস্থিত ছিল ১৫ জন পরীক্ষার্থী।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো কেন্দ্রেই কোনো পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেনি।
কেন্দ্রভিত্তিক পরীক্ষার্থীর পরিসংখ্যান অনুযায়ী, জয়পাড়া কলেজ : মোট ৮৩১ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৮১৭ জন এবং অনুপস্থিত ছিল ১৪ জন। পদ্মা সরকারি কলেজ : মোট ১৯৫ জন পরীক্ষার্থীর সবাই পরীক্ষায় অংশ নিয়েছে। এখানে কোনো অনুপস্থিতি ছিল না। জয়পাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ : এইচএসসি (ভোকেশনাল) নির্ধারিত ৪০ জন পরীক্ষার্থীর সবাই উপস্থিত ছিল।
জয়পাড়া মাহমুদিয়া আলিম মাদ্রাসা : আলিম (কোরআন মাজিদ), মোট ৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৯ জন উপস্থিত ছিল এবং ১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
এদিকে পরীক্ষা শুরুর আগে ও পরীক্ষা শেষে কেন্দ্রগুলোর বাইরে পরীক্ষার্থীদের শুভাকাঙ্ক্ষী ও অভিভাবকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে, জয়পাড়া কলেজ গেটের সামনে ও উপজেলা পরিষদের এরিয়ার ভীতরে অভিভাবকদের প্রচণ্ড ভিড়ের উপস্থিতি লক্ষ্য করা গেছে। যে কারণে উপজেলা পরিষদের প্রধান গেইট ও জয়পাড়া কলেজ গেইট বরাবর প্রধান সড়কটি ব্যাটারিচালিত অটো রিকশাসহ বিভিন্ন যানবাহনের অতিরিক্ত চলাচলের ক্ষেত্রে তীব্র যানজটের সৃষ্টি হয়। একপর্কযায়ে গণপরিবহণ ও সাধারণ পথচারীদের চলাচলে কিছুটা সাময়িক ভোগান্তি পোহাতে হয়েছে। তবে সার্বিকভাবে প্রথম দিনের পরীক্ষা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাঈদুল ইসলাম বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ টহল টীম ও মনিটরিং বৃদ্ধি করা হয়েছে।
মোবাইল কোর্টের দায়িত্বে ছিলেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভুমি মো. তাসফিক সিবগাত উল্লাহ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৩:৫৮   ১৩২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ