ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারকে অপরাধমুক্ত ও নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন:ওসি আবু বক্কর সিদ্দিক

দোহারকে অপরাধমুক্ত ও নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন:ওসি আবু বক্কর সিদ্দিক


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: শনিবার, ৪ জুলাই ২০২৬


দোহারকে অপরাধমুক্ত ও নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন:ওসি আবু বক্কর সিদ্দিক
ঢাকা: দোহার থানাকে সম্পূর্ণ অপরাধমুক্ত ও একটি আদর্শ নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তুললে কাজ করে যাচ্ছেন বলে গণমাধ্যমকে জানান, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু বকর সিদ্দিক।
ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, দোহার উপজেলার মাদক কারবারী, চড়া সুদে গরিব মানুষকে শোষণকারী চক্র এবং যেকোনো অনৈতিক কাজের হোতাদের আইনের আওতায় আনতে তিনি বদ্ধপরিকর। এসকল অপরাধীদের কাছে তিনি এখন এক আতঙ্কের হয়ে দাড়িয়েছেন। অপরাধী যতই প্রভাবশালী ও রাজনৈতিক শক্তিশালী হউক না কেন? সঠিক ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পেলেই সন্ত্রাসীদের কোনো পার নেই—এই নীতিতে তিনি অবিচল।
জানা যায়, ঢাকা-১,দোহার ও নবাবগঞ্জ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের বিশ্বস্ত ও আস্থাভাজন এক পুলিশ কর্মকর্তা। সাংসদ খন্দকার আবু আশফাকের নির্বাচনী এলাকা দোহার থানাকে অপরাধমুক্ত হিসেবে গড়ে তুলতে তার পুলিশ বাহিনী নিয়ে জনগণের পাশে দাড়াতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এই পুলিশ কর্মকর্তা। তাঁর অসাধারণ কর্মদক্ষতা, সততা, কর্মনিষ্ঠা এবং সাধারণ মানুষের প্রতি সেবামূলক মনোভাব নিয়ে দোহার থানা পুলিশ বাহিনীর সন্মান বাড়িয়ে তোলেছেন।চিহ্নিত মাদক ব্যবসায়ীদের ধরতে ইতিমধ্যে নানা অভিযান শুরু করেছে। পাশাপাশি দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজী ও মব সৃষ্টি করে ধান্দাবাজদের তালিকা তৈরি করা হয়েছে। যা উর্ধত্বন কতৃপক্ষের নির্দেশে বাস্তবায়ন করা হবে।
একজন দক্ষ, সৎ ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে ওসি আবু বকর সিদ্দিকের এই প্রশংসনীয় ভূমিকা দোহারের আপামর জনতার মাঝে পুলিশের প্রতি আস্থা ও গৌরব বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষের সাথে আলাপকালে জানা যায়, আগে থানায় আসতে সাধারণ মানুষ যে ভয় ও দ্বিধাবোধ করত, বর্তমান ওসি সাহেবের কারণে সেই চিত্র এখন সম্পূর্ণ বদলে গেছে। এখন যেকোনো সাধারণ মানুষ থানায় গিয়ে সরাসরি তাঁর রুমে ঢুকে আইনি সহায়তার জন্য দ্বারস্থ হতে পারছেন। বর্তমানে থানায় কোনো মধ্যস্বত্বভোগী, টাউট বা দালালের স্থান নেই বললেই চলে। রাজনৈতিক নেতৃবৃন্দের তদবির একেবারেই শুন্যের কোটায়। ফলে তাঁর এই মানবিক কর্মকান্ডে পুলিশ বাহিনীর সকল সদস্যের উপর প্রভাব পড়তে শুরু হয়েছে।এতে থানার সকল পুলিশ বাহিনীর দায়িত্বে পরিবর্তনের হাওয়া লেগেছে। পুলিশ বাহিনীর সন্মান সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, ওসি আবু বকর সিদ্দিকের দূরদর্শী নেতৃত্ব এবং মাঠপর্যায়ে কঠোর তদারকির ফলে দোহারে অপরাধের চিত্র বদলে যেতে শুরু করেছে।
দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু বকর সিদ্দিক অত্যন্ত দৃঢ়তার সাথে জানান, “পুলিশ জনগণের বন্ধু—এই স্লোগানকে আমরা দোহারে বাস্তবে রূপ দিয়েছি। আইন সবার জন্য সমান। দোহার থেকে মাদক, সুদখোর, দুর্নীতিবাজ এবং যেকোনো অনৈতিক কাজের সাথে জড়িত অপরাধীদের সম্পূর্ণ নির্মূল না করা পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ করলে তাকে চরম শাস্তি ভোগ করতেই হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৭:০০   ৮৩ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ