ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত

লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ জুলাই ২০২৬


লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত

ভোলা: লালমোহনে জমি বিরোধকে কেন্দ্র করে দেবরের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়ে লালমোহন হাসপাতালে ভর্তি হয়েছে ভাবি।

শনিবার সকালে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের তোফায়েলিয়া মাদ্রাসা এলাকার মৌলভী বাড়িতে এঘটনা ঘটে। আহত ভাবি ওই গ্রামের মৃত মো. জাফরের স্ত্রী বিনু (৪৮)। দেবর মো. জসিম ওই বাড়ির মৃত মো. নুরুল ইসলামের ছেলে।

এবিষয়ে ভুক্তভোগী বিনু অভিযোগ করে বলেন, আমার স্বামীর মৃত্যুর পর আমি আমার শ্বশুর বাড়িতে বসবাস করে আসছি, আমার বিয়ের পর শ্বশুর বাড়ি এসে আমার দেবর জসিমকে অনেক ছোট্ট পাইছি। ওদেরকে আমি আমার নিজের ভাইয়ের মত আদর করি। ওদের প্রতি আমার অনেক মায়া। এরি মধ্যে আমার দেবর জসিম হঠাৎ করে আমার ঘরের সামনে থেকে দুই শতাংশ জমি এসে দাবি করেন। আজ সকালে আমার ঘরের সামনে ঘর উত্তোলন করতে আসলে আমি বাঁধা দিলে আমাকে জসিমসহ আরও অনেক অতর্কিত হামলা করে পিটিয়ে আমার মাথা পাঠিয়ে দেয়।

আমার ডাকচিৎকার শুনে আমার আর এক দেবর মো. সালাউদ্দিন এসে ছুটাতে গেলেও তাঁকেও পিটিয়ে গুরুতর আহত করে। পরে এলাকাবাসী আমাদের উদ্ধার করে লালমোহন হাসপাতালে এনে ভর্তি করান। আমি স্বামী ছাড়া এ বাড়িতে ৩০ বসবাস করছি। আমি এখন নিরুপায় কোথায় যাব। আর এদের প্রতি আমার অনেক মায়া। এজন্য কোথাও গিয়ে বিচার ও দিতে পারছি না। উল্টো জসিম আমাকে হুমকি ধামকি দেয়। কোথাও অভিযোগ দিলে আমাকে দেখে নিবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৬:৪২   ৭৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ