ঢাকা    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• লালমোহনে র‍্যালি ও কেক কাটায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন • তেঁতুলিয়া নদীতে মা ইলিশ ধরায় ৬ জেলের ৪ দিনের কারাদণ্ড • দোহারে সড়ক নির্মাণ ঘিরে হয়রানির অভিযোগ, দিনভর থানায় আটক ব্যক্তি • পিরোজপুরে বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, আশঙ্কাজনক স্কুলছাত্র • কলাপাড়ায় মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু • লালমোহনে ৫০ লাখ টাকার গাছ কাটার অভিযোগ, দরপত্রের আগেই উধাও শত শত গাছ • সিংগাইরে জুয়েলার্সে ৩৯ ভরি রুপা চুরি, নারীসহ আটক ৩ • কর্ণফুলী নদীতে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার • নবীগঞ্জে মিথ্যা চাঁদাবাজির মামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ • কঁচা নদীতে অভিযান চালিয়ে ৬৫ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা

লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই ২০২৬


 লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা

ভোলা: বৈরী আবহাওয়া ও থেমে থেমে বৃষ্টি উপেক্ষা করে ভোলা জেলার লালমোহনে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ১৫৯তম শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা। বৃষ্টিভেজা পরিবেশেও হাজারো ভক্তের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠান।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে লালমোহন হিন্দু সমাজ সম্মেলনীর আয়োজনে ইস্কন মন্দির থেকে উল্টো রথযাত্রা শুরু হয়ে থানার মোড় হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্রী শ্রী মদনমোহন ঠাকুর জিউ আখড়াবাড়ি মন্দিরে গিয়ে শেষ হয়। রথের রশি টেনে ভক্তরা শ্রী শ্রী জগন্নাথ দেবকে মন্দিরে ফিরিয়ে আনেন।

অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন লালমোহন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহিদ হাওলাদার। তিনি বলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের নির্দেশে লালমোহনের হিন্দু সম্প্রদায় যেন নির্বিঘ্নে তাদের ধর্মীয় কর্মসূচি পালন করতে পারে, সে লক্ষ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি ।

লালমোহনে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির পরিবেশ বজায় রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সজাগ রয়েছে। যার যার ধর্ম, সে তার নিজ নিজ নিয়ম অনুযায়ী পালন করবে এটাই আমাদের প্রত্যাশা।

আয়োজকরা জানান, উল্টো রথযাত্রা শুধু একটি ধর্মীয় আচার নয়; এটি সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। বৈরী আবহাওয়াও ভক্তদের ধর্মীয় অনুভূতি ও অংশগ্রহণকে দমিয়ে রাখতে পারেনি। বরং বৃষ্টিভেজা পরিবেশে রথের রশি টেনে প্রভুকে মন্দিরে ফিরিয়ে দেওয়ার দৃশ্য উৎসবকে আরও আবেগঘন ও স্মরণীয় করে তোলে।

উল্টো রথযাত্রা মহোৎসবে আরও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিরব কুমার দে, ইস্কন মন্দিরের সভাপতি বাদল চন্দ, সাধারণ সম্পাদক ডা. পুলক দাস, কোষাধ্যক্ষ ভাস্কর দাস, মন্টু রঞ্জন কুণ্ড, সুভাষ কুণ্ড, পন্টি চন্দ, কাজল গাঙ্গুলি, বিরেন ঘোষ, রঞ্জয় দাস, নন্দ দুলাল কুণ্ড, নিরব পাল, সুকুমার কর্মকার, মনি দে-সহ সনাতন ধর্মাবলম্বী শত শত ভক্তবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:০০:৫৪   ৮৬ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● লালমোহনে র‍্যালি ও কেক কাটায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
● তেঁতুলিয়া নদীতে মা ইলিশ ধরায় ৬ জেলের ৪ দিনের কারাদণ্ড
● পিরোজপুরে বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, আশঙ্কাজনক স্কুলছাত্র
● কলাপাড়ায় মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
● লালমোহনে ৫০ লাখ টাকার গাছ কাটার অভিযোগ, দরপত্রের আগেই উধাও শত শত গাছ



আর্কাইভ