ঢাকা    বুধবার, ৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
• ছয় সন্তানের অবহেলায় গাছতলায় আশ্রয় ৯৫ বছরের শামসুলের • কুমিল্লায় ভাঙতি টাকা নিয়ে বিরোধ,অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা • মুড়ির প্যাকেটে বিস্ফোরণ, খুলনায় জামায়াত নেতা দগ্ধ • চিকিৎসক থেকে মঞ্চের সেরা, ‘মিস অ্যান্ড মিসেস ডাক্তার’ হলেন ছোঁয়া • ১৫ বছর ধরে মিমির পাশে থাকা সেই মানুষটি কে? • পাবনায় ছাত্রীনিবাসের কক্ষ থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার • বালুর স্তূপে কান্নার শব্দ, জীবিত নবজাতক উদ্ধার • ১২ বছর ঘরবন্দি সামিম, চিকিৎসার অভাবে থমকে জীবন • মিঠাপুকুরে অটোরিকশায় ঘুমন্ত চালকের মৃত্যু, ডেকেও মেলেনি সাড়া • নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত ৯ পুলিশসহ ১১ জন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » গোদাগাড়ীতে যুবককে পিটিয়ে জখম

গোদাগাড়ীতে যুবককে পিটিয়ে জখম


গোলাম কিবরিয়া (রাজশাহী)
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট ২০২৬


গোদাগাড়ীতে যুবককে পিটিয়ে জখমরাজশাহী: গোদাগাড়ী উপজেলায় পথরোধ করে এক যুবককে মারধর, ফোন ভাঙচুর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মোঃ কালু (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ খাইরুল ইসলাম (৩৪) গোদাগাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। জিডি ট্রাকিং নম্বর: PT54G1, জিডি নং: ২২ (তারিখ: ০১/০৮/২০২৬)।
​

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯:৪৫ ঘটিকায় গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ী গ্রামের মোঃ খাইরুল ইসলাম (পিতা: মোঃ এন্তাজ আলী) মাদারপুর থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। রাত ১০:০০ ঘটিকার দিকে গোদাগাড়ী খাদ্য গোডাউনের সামনে পাকা রাস্তায় পৌঁছালে মাদারপুর এলাকার মোঃ কালু (পিতা: মোঃ হেনা) তাঁর পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।
​

ভুক্তভোগী খাইরুল ইসলাম গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদী কালু তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এবং পাশে থাকা সিমেন্টের পিলার দিয়ে তাঁর কপাল ও হাতের কব্জিতে আঘাত করেন। এতে তিনি মারাত্মকভাবে রক্তাক্ত ও নীলাফুলা জখম হন।
​

জিডিতে খাইরুল ইসলাম আরও উল্লেখ করেন, মারধরের একপর্যায়ে বিবাদী তাঁর পকেটে থাকা আনুমানিক ৫২,০০০ টাকা মূল্যের একটি গ্যালাক্সি স্মার্টফোন ভেঙে ফেলেন। এছাড়া টানাটানির সময় তাঁর গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন (যার আনুমানিক মূল্য ১,১২,০০০ টাকা) এবং ৫ আনা ওজনের দুটি আংটি (যার আনুমানিক মূল্য ৭০,০০০ টাকা) ঘটনাস্থলে পড়ে হারিয়ে যায়।
​ভুক্তভোগীর ডাক-চিৎকারে স্থানীয় বাসিন্দা মোঃ শিশির ও মোঃ জসিমসহ আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত কালু প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
​

এ বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাব-ইনস্পেক্টর (এসআই) মোঃ রাকিবুর হাসান রকিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৮:৪২   ১১৭ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● পাবনায় ছাত্রীনিবাসের কক্ষ থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● বালুর স্তূপে কান্নার শব্দ, জীবিত নবজাতক উদ্ধার
● পাবনায় মানবিক সেবায় শামসুর রহমান ফাউন্ডেশনের যাত্রা শুরু
● রাসিকের অ্যাসফল্ট প্লান্ট ও মশক নিধন কার্যক্রম পরিদর্শনে প্রশাসক
● জিংকসমৃদ্ধ বিনা ধান-২০ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস



আর্কাইভ