ঢাকা    বুধবার, ৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
• ছয় সন্তানের অবহেলায় গাছতলায় আশ্রয় ৯৫ বছরের শামসুলের • কুমিল্লায় ভাঙতি টাকা নিয়ে বিরোধ,অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা • মুড়ির প্যাকেটে বিস্ফোরণ, খুলনায় জামায়াত নেতা দগ্ধ • চিকিৎসক থেকে মঞ্চের সেরা, ‘মিস অ্যান্ড মিসেস ডাক্তার’ হলেন ছোঁয়া • ১৫ বছর ধরে মিমির পাশে থাকা সেই মানুষটি কে? • পাবনায় ছাত্রীনিবাসের কক্ষ থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার • বালুর স্তূপে কান্নার শব্দ, জীবিত নবজাতক উদ্ধার • ১২ বছর ঘরবন্দি সামিম, চিকিৎসার অভাবে থমকে জীবন • মিঠাপুকুরে অটোরিকশায় ঘুমন্ত চালকের মৃত্যু, ডেকেও মেলেনি সাড়া • নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত ৯ পুলিশসহ ১১ জন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে বিশেষ অভিযানে গাঁজা-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কাউখালীতে বিশেষ অভিযানে গাঁজা-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট ২০২৬


কাউখালীতে বিশেষ অভিযানে গাঁজা-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পিরোজপুর: কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) ভোর রাতে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের পূর্ব বেতকা গ্রামের আবু সুফিয়ানের বাড়ির সামনের পাকা সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, কাউখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ রহমত উল্লাহর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে আমরাজুরী ইউনিয়নের সোনাকুর গ্রামের মৃত রমেশ চন্দ্র মাঝির ছেলে রণজিৎ চন্দ্র মাঝি (৫৫)-কে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রণজিৎ চন্দ্র মাঝি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে সোমবার তাকে পিরোজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, মাদকের কারণে যুবসমাজ বিপথগামী হচ্ছে। পুলিশের ধারাবাহিক অভিযানে এলাকায় স্বস্তি ফিরতে শুরু করেছে। তারা মাদক নির্মূলে কাউখালী থানা পুলিশের এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানান।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে কাউখালী থানা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। মাদক ব্যবসায়ী কিংবা মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। নিয়মিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। মাদকমুক্ত কাউখালী গড়ে তুলতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:৩২:৩২   ১০৬ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● ১২ বছর ঘরবন্দি সামিম, চিকিৎসার অভাবে থমকে জীবন
● আগৈলঝাড়ায় বসতঘরে তৈরি দুই কবর ভেঙে ফেললেন সজীব
● পটুয়াখালীতে পাঁচ বাস থেকে ১৩ লাখ টাকার নিষিদ্ধ মাছ জব্দ
● পরিবেশের ছাড়পত্র না থাকায় কাঁঠালিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটা
● কাউখালীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ, চার কিশোরী পেলেন লক্ষাধিক টাকা



আর্কাইভ