ঢাকা    সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম
কালীগঞ্জ থেকে ঢাকায় সরাসরি বাস সার্ভিস কেটিএল পরিবহন জ্ঞানের আলো পাঠাগারের উদ্যোগে সুজানগরের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ১২০ বছর উদযাপন উপলক্ষে পীরগঞ্জ পাইলট স্কুলে সুধি সমাবেশ আলফাডাঙ্গায় প্রেমিকের ফাঁদে মাদ্রাসাছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ‘সার্জেন্ট মেজর ফিশ’ ভূঞাপুরে ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা : পাশ নিয়ে শঙ্কায় শিক্ষার্থীরা, কেন্দ্র সচিবকে শোকজ পড় তোমার প্রভুর নামে’ প্রতিপাদ্যে হাসান আলী খাঁন মেধাবৃত্তি পুরস্কার বিতরণ মির্জাগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ কাউখালীতে বিশেষ অভিযানে গাঁজা-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোদাগাড়ীতে যুবককে পিটিয়ে জখম


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা : পাশ নিয়ে শঙ্কায় শিক্ষার্থীরা, কেন্দ্র সচিবকে শোকজ

ভূঞাপুরে ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা : পাশ নিয়ে শঙ্কায় শিক্ষার্থীরা, কেন্দ্র সচিবকে শোকজ


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট ২০২৬


ভূঞাপুরে ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা : পাশ নিয়ে শঙ্কায় শিক্ষার্থীরা, কেন্দ্র সচিবকে শোকজ

টাঙ্গাইল: ভূঞাপুরে কলেজ কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণে নৈব্যক্তিক ২০২৬ সালের প্রশ্নপত্রের পরিবর্তে ২০২৫ সালের প্রশ্নপত্র দিয়ে এইচএসসি পরীক্ষা দিয়েছে এইচএসসির পরীক্ষার্থীরা। এতে পরীক্ষায় পাশ করা নিয়ে শঙ্কিত শিক্ষার্থীরা। এই ঘটনায় উপজেলা প্রশাসন দায়িত্ব অবহেলার দায়ে ইবরাহীম খা সরকারি কলেজের কেন্দ্র সচিব প্রফেসর মোহাম্মদ ছানোয়ার হোসেন খানকে শোকজ করা হয়েছে । পরে কেন্দ্র সচিব পরীক্ষায় দায়িত্বে থাকা ৩ শিক্ষককে শোকজ করেছেন।

জানা গেছে, ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজে চলমান এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। ওই কলেজ কেন্দ্রে পার্শ্ববর্তী লোকমান ফকির মহিলা ডিগ্রী কলেজ, শহীদ জিয়া মহিলা ডিগ্রী কলেজ ও নিকরাইলের শমসের ফকির ডিগ্রী কলেজের ১৪জন শিক্ষার্থী গত শনিবার মনোবিজ্ঞান পরীক্ষা দেয়। এসময় নৈব্যত্তিক প্রশ্নপত্র ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালেরটা দিয়ে পরীক্ষা নেয় শিক্ষকরা। পরে পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বাড়িতে গিয়ে প্রশ্ন মিলাতেই দেখতে পায় তারা ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে। পরে বিষয়টি নিয়ে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা স্ব স্ব কলেজ কর্তৃপক্ষকে জানায়। পরে ইবরাহীম কলেজ কর্তৃপক্ষ বোর্ড থেকে সমাধান করার আশ^াস দেয় তাদের।
এদিকে ভুলপ্রশ্নপত্রে পরীক্ষা নিলেও সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেনি ইবরাহীম খাঁ সরকারি কলেজের কেন্দ্র সচিব প্রফেসর মোহাম্মদ ছানোয়ার হোসেন খান।

শিক্ষার্থী ও অভিভাবকরা জানায়, পরীক্ষা শেষে বাসায় গিয়ে প্রশ্ন মিলাতে গিয়ে দেখা গেছে প্রশ্ন ২০২৫ সালের। পরীক্ষায় দায়িত্বরত শিক্ষকদের গাফিলতির কারণে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা হয়েছে। এটা আদৌ সমাধান হবে কিনা তা নিয়ে শঙ্কিত। এখন এই ১৪জন শিক্ষার্থীর ভবিষ্যত কি হবে।

লোকমান ফকির মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ. আউয়াল আল হাবিব বলেন, ভুল প্রশ্নপত্রে পরীক্ষার বিষয়টি ইবরাহীম খা কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা বোর্ডের সাথে আলোচনা করে এটার সমাধান করবে বলে জানিয়েছে।

ইবরাহীম খাঁ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ছানোয়ার হোসেন খান বলেন, এই ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে ৩জন শিক্ষককে শোকজ করা হয়েছে। আর দুইজনকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন ২ শিক্ষককে দায়িত্ব দেয়া হয়েছে। তবে ১৪ শিক্ষার্থীদের পরীক্ষা ২০২৫ সালের প্রশ্নপত্র দিয়েই মূল্যায়ন করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন, ভুলপ্রশ্নপত্রে পরীক্ষা নিলেও কেন্দ্র সচিব তা অবহিত করেনি। রাতে অন্য শিক্ষকের মাধ্যমে জানার পর বোর্ডে যোগাযোগ করা হয়। ১৪ শিক্ষার্থীর পরীক্ষার বিষয়টি সমাধানের আশ^াস দেয়া হয়েছে বোর্ড থেকে। তিনি আরো বলেন, কেন্দ্র সচিব ঘটনাটি প্রশাসনকে অবহিত করেনি। ভুল প্রশ্নপত্রে পরীক্ষার ঘটনায় কেন্দ্র সচিবকে শোকজ করা হয়েছে।

এন/ এন

বাংলাদেশ সময়: ১৮:৪২:৪৮   ৩ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


কালীগঞ্জ থেকে ঢাকায় সরাসরি বাস সার্ভিস কেটিএল পরিবহন
আলফাডাঙ্গায় প্রেমিকের ফাঁদে মাদ্রাসাছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
ভূঞাপুরে ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা : পাশ নিয়ে শঙ্কায় শিক্ষার্থীরা, কেন্দ্র সচিবকে শোকজ
সিংগাইরে প্রাইভেটকারের চাপায় বৃদ্ধা নিহত
দোহারে জেলা প্রশাসকের সেলাই মেশিন, সাইকেল বিতরণ



আর্কাইভ