ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ সিন্দুল্যা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টানদের দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫ দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি নভেম্বরে তারেক রহমানের দিল্লি সফর চূড়ান্তে আলোচনা, বলছে দ্য হিন্দু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » পড় তোমার প্রভুর নামে’ প্রতিপাদ্যে হাসান আলী খাঁন মেধাবৃত্তি পুরস্কার বিতরণ

পড় তোমার প্রভুর নামে’ প্রতিপাদ্যে হাসান আলী খাঁন মেধাবৃত্তি পুরস্কার বিতরণ


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট ২০২৬


 পড় তোমার প্রভুর নামে’ প্রতিপাদ্যে হাসান আলী খাঁন মেধাবৃত্তি পুরস্কার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া: “পড় তোমার প্রভুর নামে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উস্তাদ হাসান আলী খাঁন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে হাসান আলী খাঁন মেধাবৃত্তি পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট ২০২৬) থোল্লাকান্দি রাবেয়া মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এলাকার পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ জন কৃতি শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি, সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।
মেধাবৃত্তি কর্মসূচিতে অংশগ্রহণকারী বিদ্যালয়গুলো হলো— থোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুলাশিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কাদৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সলিমগঞ্জ ডিগ্রি কলেজ গভর্নিং বডি ও সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি দেওয়ান আফতাবুল আলম।
সভাপতিত্ব করেন বাংলাদেশ নজরুল সংগীত শিল্পী সংস্থার সহসভাপতি সাবেক এনএসআই কর্মকর্তা এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী করিম হাসান খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক নুর মোহাম্মদ শিকদার মিঠু।
স্বাগত বক্তব্য রাখেন সলিমগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মাওলা খান দিপু।
বক্তব্য রাখেন, থোল্লাকান্দি রাবেয়া মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. আমির ফয়সাল, থোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল হক বাবুল, সলিমগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী এবং অভিভাবক প্রতিনিধি শিক্ষক উজ্জ্বল ভৌমিক।
বক্তারা বলেন, একটি শিক্ষিত, মানবিক ও নৈতিক সমাজ গঠনের প্রধান ভিত্তি হলো শিক্ষা। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতাকে বিকশিত করতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা বলেন, মেধাবৃত্তি শুধু শিক্ষার্থীদের স্বীকৃতি দেয় না, বরং তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করে। একই সঙ্গে তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা উস্তাদ হাসান আলী খান এর স্মৃতিচারণ করে উনার জীবদ্দশায় সামাজিক কর্মকাণ্ড ও গুণাবলি নিয়ে আলোচনায় ভূয়সী প্রশংসা করেন এবং হাসান আলী খান ফাউন্ডেশন এই প্রক্রিয়া চলমান রেখে আরো ব্যাপক পরিসরে ভবিষ্যতেও ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তির সম্মাননা, সনদপত্র ও পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এন/ এন

বাংলাদেশ সময়: ১৮:৩৯:১০   ৪২৮ বার পঠিত  |            







চট্রগ্রাম থেকে আরও...


হাতিয়ার স্কুলে ১৫ দিনে তৃতীয়বার অজ্ঞান, হাসপাতালে ১০ শিক্ষার্থী
হাতিয়ায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে হিফজুল কুরআন প্রতিযোগিতার বাছাই
যৌতুক দাবিতে নির্যাতনের অভিযোগ, স্বামীর বিরুদ্ধে নারীর সংবাদ সম্মেলন
হাতিয়ায় বিদ্যালয়ে ক্লাস চলাকালে ঝাঁজালো গন্ধে ফের অসুস্থ ২০ শিক্ষার্থী
নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা



আর্কাইভ