ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ সিন্দুল্যা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টানদের দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫ দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে সরকারি গাছ কেটে নিয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা

বাউফলে সরকারি গাছ কেটে নিয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট ২০২৬


 বাউফলে সরকারি  গাছ কেটে নিয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা

পটুয়াখালী: বাউফলে এক স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে সরকারি পাকা সড়কের পাশের সরকারিভাবে রোপিত গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। ওই নেতার নাম মো. আলামিন। তিনি ধুলিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

সোমবার (৩ আগস্ট) উপজেলার ধুলিয়া ইউনিয়নের ভেরনতলা বাজার এলাকায় পাকা সড়কের পাশের সরকারিভাবে রোপিত গাছ কেটে নেন তিনি।

সোমবার দুপুরে রেজমিনে দেখা যায়, ৭/৮জন শ্রমিক গাছ কাটছেন। সকাল থেকে দুপুরের মধ্যে ১৩টি মেহগনি ও জাম্বুল প্রজাতির গাছ কাটা হয়।
শ্রমিকদের ভাষ্যমতে, স্বেচ্ছাসেবক দল নেতা মো. আলামিন ওই গাছগুলো কাটাচ্ছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর আগেও আলামিন ওই সড়কে সরকারিভাবে রোপিত গাছ বিক্রি করেছেন। তখন আলামিনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় ফের তিনি গাছ কেটেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পক্ষ থেকে ধুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. খলিল শরীফ ২০০৪-২০০৫ সালে ওই সড়কের পাশে ওই গাছগুলো রোপণ করেন।
গাছ কাটার সত্যতা স্বীকার করে আলামিন বলেন,‘গাছ তিনি না লাগালেও তার রেকর্ডীয় জমির মধ্যে পড়েছে।’ তবে এর আগে গাছ কাটার অভিযোগ অস্বীকার করেছেন আলামিন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন,গাছ কাটার খবর পেয়ে ধুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যানকে গাছগুলো জব্দ করার জন্য বলা হয়েছে।

এ বিষয়ে প্রয়োজরীয় ব্যবস্থা নেওয়া হবে। ধুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম এ প্রতিনিধি বলেন,‘ইউএনও মহোদয়ের নির্দেশে সরেজমিনে গিয়েছে। ততক্ষণে গাছ সরিয়ে ফেলেছে। তিনটি গাছ পেয়ে জব্দ করেছি।’

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:১৪:২৪   ৬৪ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন
রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন
দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন
পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫



আর্কাইভ