ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে প্রধানমন্ত্রীর তাগিদ • রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা দেবে জামায়াত • সিলেটি গান ও কনটেন্টে পরিচিতি গড়ছেন শারমিন আহমেদ বিথী • দোহারে ভুয়া দন্তচিকিৎসার অভিযোগে চার প্রতিষ্ঠানকে জরিমানা • ভেড়ামারায় ১৪ বছরের স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা • পিরোজপুরের শিক্ষার্থীদের হাতে বিতরণ করা হলো ১০০০ গাছের চারা • লালমোহনে দুর্গোৎসব ও সরকারি কর্মসূচি ঘিরে প্রস্তুতি সভা • অবৈধভাবে টায়ার পোড়ানোয় সিংগাইরের গ্রিন এনার্জিকে ১ লাখ টাকা জরিমানা • ভেড়ামারার কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পে বার্ষিক পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার • কালীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে স্থানীয় নির্বাচন সামনে রেখে ভোটার তালিকার খসড়া প্রকাশ

দোহারে স্থানীয় নির্বাচন সামনে রেখে ভোটার তালিকার খসড়া প্রকাশ


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট ২০২৬


 দোহারে স্থানীয় নির্বাচন সামনে রেখে ভোটার তালিকার খসড়া প্রকাশ

ঢাকা: স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তারই ধারাবাহিকতায় রোববার স্থানীয়ভাবে দোহার উপজেলা নির্বাচন অফিস এ খসড়া তালিকা প্রকাশ করা করেন।
দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমান সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে বলেন, ‘‘খসড়া তালিকায় ভোটার সংখ্যা বেড়েছে। নতুন যুক্ত হওয়া ভোটাররা অনেকেই স্থায়ী ঠিকানা পরিবর্তনের জন্য আবেদনও করেছেন।
তিনি আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি। এ বছরের অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার কথা রয়েছে। গত ১৪ মে ইসি কতৃক প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী, সারাদেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে। এখন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে ৩১ জুলাই পর্যন্ত নতুন নাম তালিকাভুক্ত করার কাজ চলমান আছে, যার খসড়া হিসেবে প্রকাশ পেল রোববার। দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে ৩১ অগাস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন(ইসি)।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে, দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.আনিছুর রহমান আরও বলেন“পরবর্তী নির্বাচনগুলোর জন্য এই তালিকা চুড়ান্ত বলে গন্য হবে। ভোটের তারিখ নির্ধারণ বা পরিবর্তন হলে (ভোটার নিবন্ধন সময় বাড়ানোর বিষয়ে) নির্বাচন কমিশন অন্য কোনো সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে তাদেরকে সম্পুরক তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৮:২০   ১০৯ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● দোহারে ভুয়া দন্তচিকিৎসার অভিযোগে চার প্রতিষ্ঠানকে জরিমানা
● অবৈধভাবে টায়ার পোড়ানোয় সিংগাইরের গ্রিন এনার্জিকে ১ লাখ টাকা জরিমানা
● কালীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের
● ঘাটাইলে মাদরাসাশিক্ষকের বিরুদ্ধে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ
● আলফাডাঙ্গায় রবিউল হত্যা মামলার ১৫ নম্বর আসামি গ্রেপ্তার



আর্কাইভ