ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে প্রধানমন্ত্রীর তাগিদ • রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা দেবে জামায়াত • সিলেটি গান ও কনটেন্টে পরিচিতি গড়ছেন শারমিন আহমেদ বিথী • দোহারে ভুয়া দন্তচিকিৎসার অভিযোগে চার প্রতিষ্ঠানকে জরিমানা • ভেড়ামারায় ১৪ বছরের স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা • পিরোজপুরের শিক্ষার্থীদের হাতে বিতরণ করা হলো ১০০০ গাছের চারা • লালমোহনে দুর্গোৎসব ও সরকারি কর্মসূচি ঘিরে প্রস্তুতি সভা • অবৈধভাবে টায়ার পোড়ানোয় সিংগাইরের গ্রিন এনার্জিকে ১ লাখ টাকা জরিমানা • ভেড়ামারার কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পে বার্ষিক পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার • কালীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু


বোয়ালমারী ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট ২০২৬


 বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুর: বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সোমবার (১০ আগস্ট) সকালে বোয়ালমারী সদর ইউনিয়নের চুকিনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারদিন ওই গ্রামের সৌদি আরবপ্রবাসী মো. তারিকুল শেখের একমাত্র ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সকালে ফারদিন তার বাবার সঙ্গে ঘুমিয়ে ছিল। সে সময় শিশুটির মা রান্নাঘরে সকালের নাস্তা বানানোর কাজে ব্যস্ত ছিলেন। ঘুম থেকে উঠে শিশুটি ঘরের মেঝেতে খেলছিল। এক পর্যায়ে একটি মাল্টিপ্লাগের সকেটে হাতের আঙুল ঢুকিয়ে দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ।

সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু ফারদিনকে মৃত ঘোষণা করেন। বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রিয়াজুল জান্নাত সুমন বলেন, সকাল ৮টার দিকে শিশুটিকে তার পরিবারের লোকজন নিয়ে আসেন। হাসপাতালে এ ধরনের চিকিৎসা সেবার পর্যাপ্ত সাপোর্ট না থাকায় শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুনেছি সেখানে শিশুটির মৃত্যু হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫৯:২৭   ৬৪ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● দোহারে ভুয়া দন্তচিকিৎসার অভিযোগে চার প্রতিষ্ঠানকে জরিমানা
● অবৈধভাবে টায়ার পোড়ানোয় সিংগাইরের গ্রিন এনার্জিকে ১ লাখ টাকা জরিমানা
● কালীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের
● ঘাটাইলে মাদরাসাশিক্ষকের বিরুদ্ধে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ
● আলফাডাঙ্গায় রবিউল হত্যা মামলার ১৫ নম্বর আসামি গ্রেপ্তার



আর্কাইভ