ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে প্রধানমন্ত্রীর তাগিদ • রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা দেবে জামায়াত • সিলেটি গান ও কনটেন্টে পরিচিতি গড়ছেন শারমিন আহমেদ বিথী • দোহারে ভুয়া দন্তচিকিৎসার অভিযোগে চার প্রতিষ্ঠানকে জরিমানা • ভেড়ামারায় ১৪ বছরের স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা • পিরোজপুরের শিক্ষার্থীদের হাতে বিতরণ করা হলো ১০০০ গাছের চারা • লালমোহনে দুর্গোৎসব ও সরকারি কর্মসূচি ঘিরে প্রস্তুতি সভা • অবৈধভাবে টায়ার পোড়ানোয় সিংগাইরের গ্রিন এনার্জিকে ১ লাখ টাকা জরিমানা • ভেড়ামারার কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পে বার্ষিক পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার • কালীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গায় স্কুলের খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

আলফাডাঙ্গায় স্কুলের খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬


আলফাডাঙ্গায় স্কুলের খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

ফরিদপুর: আলফাডাঙ্গা উপজেলায় গতকাল বৃহষ্পতিবার বেলা ১০ টায় বানা ইউনিয়নের বানা এমএ মসজিদ উচ্চ বিদ্যালয়ের খেলারমাঠ রক্ষার দাবিতে ওই এলাকার সচেতন মহল মানববন্ধন করেছে । স্থানীয় সুত্রে জানা যায় বানা এম এ মজিদ উচ্চ মাঠের পার্শ্বে দূর্যোগ ব্যবস্থা মন্ত্রনালয়ের সাইক্লোন সেল্টার স্থাপনের জন্য ২৫-২৬ অর্থ বছরে দ্বিতল ভবন নির্মানের জন্য সকল দাপ্তরিক কাজ সম্পন্ন হয়েছে।

কিন্ত যে জায়গা নির্ধারন করা হয়েছে সেখানে সাইক্লোন সেল্টার স্থাপিত হলে ওই এলাকার ঐত্যবাহি খেলার মাঠের জায়গা আর থাকেনা। স্থানীয় সচেতন মহলের খেলার মাঠের পরিবর্তে পার্শ্ববর্তী একটা জায়গায় সাইক্লোন সেল্টার স্থাপনের দাবি জানিয়ে বানা বাজার এলাকায মানববন্ধন করেছেন এবং উপজেলা নির্বাহী অফিসার মুহ শাহানুর জামান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয় সতচেতন মহল মনে করে বর্তমান তরুন প্রজন্ম দিন দিন মোবাইল আসক্ত ও নেশার জগতে যুকে পড়ছে। এই পরিস্থিতি থেকে যুব সমাজকে রক্ষা করতে বানা উচ্চ বিদ্যালয়ের এই একমাত্র খেলার মাঠটি রক্ষা করা জরুরি হয়ে পড়েছে। স্থানীয় সচেতন মহল খেলার মাঠটি রক্ষা এবং একই সাথে সাইক্লোন সেল্টারটিও এই বানা এলাকায় স্থাপিত হোক এই দাবি নিয়ে সাধারন মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন।

এ ব্যাপারে স্থানীয় উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত হোসেন জানান এলাকাবাসিসহ মানববন্ধন করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আমরা খেলার মাঠ রক্ষার দাবিতে লিখত আবেদন করেছি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহানুর রহমান ইলজিইডি অফিসের সাথে কথা বলে বিষয়টি সমন্বয়ের চেষ্টা করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১০:০৯   ৬২ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● দোহারে ভুয়া দন্তচিকিৎসার অভিযোগে চার প্রতিষ্ঠানকে জরিমানা
● অবৈধভাবে টায়ার পোড়ানোয় সিংগাইরের গ্রিন এনার্জিকে ১ লাখ টাকা জরিমানা
● কালীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের
● ঘাটাইলে মাদরাসাশিক্ষকের বিরুদ্ধে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ
● আলফাডাঙ্গায় রবিউল হত্যা মামলার ১৫ নম্বর আসামি গ্রেপ্তার



আর্কাইভ