ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দক্ষিণাঞ্চলের উন্নয়ণে কাজ করছে সরকার: রফিকুল ইসলাম জামাল এমপি

দক্ষিণাঞ্চলের উন্নয়ণে কাজ করছে সরকার: রফিকুল ইসলাম জামাল এমপি


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট ২০২৬


 দক্ষিণাঞ্চলের উন্নয়ণে কাজ করছে সরকার: রফিকুল ইসলাম জামাল এমপি

ঝালকাঠি: ১২৫ ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের সাংসদ ও বিএনপি কেন্দ্রিয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেছেন, বর্তমান বিএনপি সরকার সারাদেশের মতো দক্ষিণাঞ্চলের উন্নয়ণে কাজ করছে, এরই ধারাবাহিকতায় ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার কচুয়া ও বরগুনা জেলার বেতাগী উপজেলা শহরের বিষখালী নদীতে সেতু নির্মাণ করা হবে। এখানে সেতু নির্মিত হলে গোটা দক্ষিণাঞ্চল যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং পায়রা সমুদ্র বন্দর থেকে মোংলা বন্দরে সহজ যোগাযোগ হওয়ায় ব্যবসা বানিজ্যে প্রসার ঘটবে।

তিনি আজ সোমবার (১৭ আগষ্ট) দুপুরে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া ফেরিঘাটে কচুয়া রুবেল সমাজ কল্যাণ ও যুব ক্রিড়া সংঘের আয়োজনে বিষখালী নদীতে কচুয়া টু বেতাগী সেতু নির্মাণের স্থান পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মো.মকবুল হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সড়ক ও জনপথ বিভাগের জেলা নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান।

সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সমাজ সেবক আতিকুর রহমান রুবেল, থানা অফিসার ইনচার্জ আবু নাছের রায়হান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো.জালালুর রহমান আকন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আখতার হোসেন নিজামসহ স্থানীয় নেতৃবৃন্দ। প্রধান অতিথি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের নেতাদের লাভবান করানোর জন্য অতিরিক্ত দামে বিদুৎ কিনে রাস্ট্রীয় কোষাগার শুন্য করে গেছে। কুইক রেন্টাল ও আরেকটি বিদুৎ কেন্দ্র এখন সরকারের কাছে ৮৬ হাজার কোটি পাবে। এতো বড় অংকের টাকা দায় নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। আমরা নিয়মিত পরিশোধ করছি। এখনও ৭২ হাজার কোটি তাদের পাওনা। এ পাওনা না থাকলে দেশে বিদ্যুতের কোন ঘাটতি থাকতো না।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৯:২৫   ১১৯ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ