ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আ’ লীগের চারবারের এমপি সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আ’ লীগের চারবারের এমপি সতীশ চন্দ্র রায় মারা গেছেন


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট ২০২৬


আ’ লীগের চারবারের এমপি সতীশ চন্দ্র রায় মারা গেছেন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী ও চারবারের এমপি সতীশ চন্দ্র রায় মারা গেছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দিনাজপুরের বিরল উপজেলার মোস্তফাবাদ গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সতীশ চন্দ্র রায়ের জ্যেষ্ঠ ছেলে অরবিন্দু রায় বিষয়টি নিশ্চিত করেছেন। সতীশ চন্দ্র বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

তিনি তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা।

সতীশ চন্দ্র রায় ১৯৭৯ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন দিনাজপুর-৭ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৮৬ সালে, ১৯৯১ সালে এবং ১৯৯৬ সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দিনাজপুর-২ আসন থেকে নির্বাচিত হন।

সতীশ চন্দ্র রায় প্রথমে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং পরে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনীতিতে আসার আগে তিনি বিরল উপজেলার মোহনা মঙ্গলপুর উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা করতেন।

বাংলাদেশ সময়: ১৯:০৯:৪৬   ৬২ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ