ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সাত নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের ফটকে ককটেল বিস্ফোরণ অভিযোগকে মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলনে চরফ্যাসনের শিক্ষকরা হাতিয়ায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে হিফজুল কুরআন প্রতিযোগিতার বাছাই নটরডেম ও সেন্ট জোসেফে সুযোগ পেলেন লালমোহন হা-মীমের আট শিক্ষার্থী যৌতুক দাবিতে নির্যাতনের অভিযোগ, স্বামীর বিরুদ্ধে নারীর সংবাদ সম্মেলন খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কাজে যুক্ত করার আহ্বান হবিগঞ্জে ডিমলায় দুই বছরের জন্য যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি নেছারাবাদে সেফটি ট্যাংকে কাজ করতে নেমে রাজমিস্ত্রীর মৃত্যু আলফাডাঙ্গা প্রেসক্লাবে উদ্বোধন হলো নতুন লাইব্রেরি উদ্বোধন শুভঙ্করের শোকাহত পরিবারের পাশে মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপি নেতা নাজমুল


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নটরডেম ও সেন্ট জোসেফে সুযোগ পেলেন লালমোহন হা-মীমের আট শিক্ষার্থী

নটরডেম ও সেন্ট জোসেফে সুযোগ পেলেন লালমোহন হা-মীমের আট শিক্ষার্থী


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬


নটরডেম ও সেন্ট জোসেফে সুযোগ পেলেন লালমোহন হা-মীমের আট শিক্ষার্থী
ভোলা: লালমোহন উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আট মেধাবী শিক্ষার্থী দেশের স্বনামধন্য দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে ভর্তির সুযোগ পেয়েছে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে তারা নটরডেম কলেজ ও সেন্ট জোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়।

এর মধ্যে মুক্তাদির আল অহন, মুনতাকিম আল অর্নব, মো. সালমান রহমান ও আরাফাত রহমান সাকিব নটরডেম কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। মুক্তাদির আল অহন ও মুনতাকিম আল অর্নব আপন জমজ ভাই।

এছাড়া সেন্ট জোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে প্রতীক চন্দ্র দাশ, জুনায়েদ সাকি, মুহতাসিম জাহিন ও মোহাম্মদ বিন সাইফ। তারা সবাই এ বছর লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পাস করেছে।

এদিকে দ্বীপজেলার প্রত্যন্ত এলাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একসঙ্গে আটজন শিক্ষার্থী দেশের স্বনামধন্য দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাওয়াকে উজ্জ্বল দৃষ্টান্ত ও গৌরবের বিষয় বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল ও শিক্ষানুরাগীরা।

কৃতিত্বপূর্ণ এ সাফল্যের জন্য ওই আট শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, “এই সাফল্য শিক্ষার্থীদের মেধা ও প্রচেষ্টার পাশাপাশি আমাদের শিক্ষকদের নিরলস পরিশ্রম এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতার কারণে ধরা দিয়েছে। আমরা প্রতিটি শিক্ষার্থীকে মানসম্মত শিক্ষায় শিক্ষিত করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।”

প্রসঙ্গত, গত বছরও লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে পাঁচজন শিক্ষার্থী নটরডেম কলেজে ভর্তির সুযোগ পেয়েছিল। এবার নতুন করে নটরডেম ও সেন্ট জোসেফে মোট আট শিক্ষার্থী ভর্তির সুযোগ পাওয়ায় হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সুনাম আরও বৃদ্ধি পেয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২০:১০:১৭   ৩ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


অভিযোগকে মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলনে চরফ্যাসনের শিক্ষকরা
নটরডেম ও সেন্ট জোসেফে সুযোগ পেলেন লালমোহন হা-মীমের আট শিক্ষার্থী
নেছারাবাদে সেফটি ট্যাংকে কাজ করতে নেমে রাজমিস্ত্রীর মৃত্যু
অসুস্থ যুবদল নেতা রমিজের খোঁজ নিলেন সাবেক এমপি সহিদুল আলম
কাউখালীর পাঁচ ইউপিতে চেয়ারম্যান নেই, নাগরিক সেবা স্থবির



আর্কাইভ