ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিতর্কিত বিজ্ঞাপনের পর দুই দিনে দুই লাখের বেশি অনুসারী হারালেন সিডনি সংবিধান সংস্কার নিয়ে সরকারকে হস্তক্ষেপের আহ্বান গোলাম পরওয়ারের জহুরুল কামাল কলেজের প্রায় কোটি টাকা উত্তোলনের অভিযোগে আদালতে মামলা শেখ হাসিনাকে ফেরত না দেওয়ায় ভারতের বিরুদ্ধে রিজভীর অভিযোগ তিন যুগেও পাকা হয়নি গলাচিপার ৪ কিলোমিটার সড়ক, দুর্ভোগ অর্ধলক্ষ মানুষের আড়াইহাজারের ছয় জলাশয়ে ২৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত দুমকিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযান টেংরাগিরি সংরক্ষিত বনে প্রকাশ্যে গাছ কেটে পাচারের অভিযোগ সাংবাদিক পরিচয়ে ডিসি অফিসে ঢুকে ভিডিও ধারণ, আটক ২ পটুয়াখালীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে,২৪ ঘণ্টায় দ্বিগুণ রোগী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারের ছয় জলাশয়ে ২৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

আড়াইহাজারের ছয় জলাশয়ে ২৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬


আড়াইহাজারের ছয় জলাশয়ে ২৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে উন্মুক্ত জলাশয়ে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। মৎস্য অধিদফতরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে উপজেলার ছয়টি জলাশয়ে মোট ২৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুর রহমান, এসিল্যান্ড মোস্তাফিজুর রহমান ইমন, উপজেলা কৃষি অফিসার রাসেল মিয়া, সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আমিনুল হক মিয়াজী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবুসহ বিভিন্ন দপ্তরের প্রধান এবং উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নজরুল ইসলাম বলেন, দেশের মাছ উৎপাদন বাড়ানো এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রজনন ও বংশবৃদ্ধি অব্যাহত রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ নিয়েছে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পুকুর, হাড়িদোয়া নদীসহ প্রাকৃতিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করার ফলে স্থানীয় মানুষের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি ভাতে-মাছে বাঙালি—এই কথা পুলণরাভিত্তি ঘটবে। মৎস্যজীবীদের জীবিকাতেও ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি অবমুক্ত করা পোনা মাছ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে মাছগুলো যাতে নির্বিঘ্নে বড় হতে পারে, সে বিষয়ে সর্বস্তরের জনগণকে সহযোগিতা করার অনুরোধ করেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:৩৭:২০   ১৬ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


আড়াইহাজারের ছয় জলাশয়ে ২৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত
দোহারে ভেজাল দুধ বিক্রির দায়ে ৯ জনকে অর্থদণ্ড
বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত
সিংগাইরের কামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজিরা খাতায় জাল স্বাক্ষরের অভিযোগ
আড়াইহাজারে মিনি স্টেডিয়াম উদ্বোধন, ৪৫৯৯ ইউনিয়নে মাঠের পরিকল্পনা



আর্কাইভ