ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিতর্কিত বিজ্ঞাপনের পর দুই দিনে দুই লাখের বেশি অনুসারী হারালেন সিডনি সংবিধান সংস্কার নিয়ে সরকারকে হস্তক্ষেপের আহ্বান গোলাম পরওয়ারের জহুরুল কামাল কলেজের প্রায় কোটি টাকা উত্তোলনের অভিযোগে আদালতে মামলা শেখ হাসিনাকে ফেরত না দেওয়ায় ভারতের বিরুদ্ধে রিজভীর অভিযোগ তিন যুগেও পাকা হয়নি গলাচিপার ৪ কিলোমিটার সড়ক, দুর্ভোগ অর্ধলক্ষ মানুষের আড়াইহাজারের ছয় জলাশয়ে ২৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত দুমকিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযান টেংরাগিরি সংরক্ষিত বনে প্রকাশ্যে গাছ কেটে পাচারের অভিযোগ সাংবাদিক পরিচয়ে ডিসি অফিসে ঢুকে ভিডিও ধারণ, আটক ২ পটুয়াখালীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে,২৪ ঘণ্টায় দ্বিগুণ রোগী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযান

দুমকিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযান


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬


দুমকিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযানপটুয়াখালী: দুমকিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও বাল্যবিবাহ রোধে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর দুপুর ১২টায় উপজেলার ঐতিহ্যবাহী উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে প্রথমে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও মশা নিধনে স্প্রে করা হয়। এরপর বিদ্যালয়ের আঙিনায় বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। এ সময় বাল্যবিবাহ রোধে শিক্ষার্থীদের করণীয় বিষয়ে পরামর্শ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এ সময় উপজেলা একাডেমিক সুপারভাইজার এ কে এম শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খাদিজা বেগম ও উপজেলা স্কাউট সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী লতিফ মোহসেনা পাবলিক মাধ্যমিক বিদ্যালয়, জামলা এইচ আব্দুল গনি দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং গাছের চারা রোপণ করেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:৩৩:৪২   ৩৯ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


তিন যুগেও পাকা হয়নি গলাচিপার ৪ কিলোমিটার সড়ক, দুর্ভোগ অর্ধলক্ষ মানুষের
দুমকিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযান
টেংরাগিরি সংরক্ষিত বনে প্রকাশ্যে গাছ কেটে পাচারের অভিযোগ
সাংবাদিক পরিচয়ে ডিসি অফিসে ঢুকে ভিডিও ধারণ, আটক ২
পটুয়াখালীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে,২৪ ঘণ্টায় দ্বিগুণ রোগী



আর্কাইভ