ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নূরুল ইসলাম নয়ন এমপিকে নিয়ে প্রকাশিত সংবাদে চরফ্যাশন প্রেসক্লাবের প্রতিবাদ চরফ্যাশন প্রেসক্লাবের দুই বছরের কার্যনির্বাহী কমিটি ঘোষণা হুমকির অভিযোগে বিএনপি নেতা ফরিদ গাজীকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা তদন্তে পুলিশ কাউখালীতে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় লালমোহনে সিরাত প্রতিযোগিতায় ৫০ শিক্ষার্থী পেলেন পুরস্কার পীরগঞ্জে অবৈধ সার মজুদের দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা কিশোর গ্যাংয়ের হামলায় বাউফলে ছাত্রদল নেতা গুরুতর আহত চুরি হওয়া ১৭ ল্যাপটপ উদ্ধারের দাবিতে শরৎগঞ্জ স্কুলে মানববন্ধন চাটমোহরে জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প বন্ধের দাবিতে মানববন্ধন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প বন্ধের দাবিতে মানববন্ধন

চাটমোহরে জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প বন্ধের দাবিতে মানববন্ধন


শামীম হাসান মিলন,চাটমোহর (পাবনা )
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬


চাটমোহরে জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প বন্ধের দাবিতে মানববন্ধন

পাবনা: জীবাশ্ম জ্বালানির আর কোনো নতুন প্রকল্প না করা, জলবায়ু ন্যায়বিচার, জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যৎ এবং দ্রুত, ন্যায্য ও অর্থায়নকৃত রূপান্তরের দাবিতে পাবনার চাটমোহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় চাটমোহর পৌর শহরের জিরো পয়েন্টে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন ও কপ-৩১-এর প্রাক্কালে আয়োজিত বৈশ্বিক কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), চলনবিল রক্ষায় আমরা ও ওয়াটার কিপার বাংলাদেশ আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন চলনবিল রক্ষায় আমরা-এর আহ্বায়ক সাংবাদিক হেলালুর রহমান জুয়েল। চলনবিল রক্ষায় আমরা-এর সমন্বয়কারী জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য দেন চাটমোহর সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মুক্তি মাহমুদ, প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, চিকনাই নদী রক্ষায় আমরা-এর সদস্য সচিব খলিলুর রহমান, সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন, নুরুল ইসলাম, চক্ষু চিকিৎসক আলমগীর হোসেন, সোহেল খান প্রমুখ। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

চাটমোহরে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে পৌর শহরের সরকারি আরসিএন অ্যান্ড বিএসএন মডেল পাইলট হাইস্কুল মাঠ, বালুচরে টুর্নামেন্টের উদ্বোধন করেন চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আঃ রহিম কালু।

সাবেক পৌর মেয়র প্রফেসর আঃ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা বিএনপির নেতা ডাঃ আহমেদ মোস্তফা নোমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ সিরাজুল ইসলাম, পাবনা জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নিক্সন, চাটমোহর ক্রীড়া পরিষদের সাগরসহ অন্যরা।

চাটমোহর ক্রীড়া পরিষদের আয়োজনে এ টুর্নামেন্টে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ফুটবল দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে প্রতিদ্বন্দ্বিতা করে নিমাইচড়া ইউনিয়ন ফুটবল দল ও হরিপুর ইউনিয়ন ফুটবল দল।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:২৬:৪৭   ২২ বার পঠিত  |   







রাজশাহী থেকে আরও...


চুরি হওয়া ১৭ ল্যাপটপ উদ্ধারের দাবিতে শরৎগঞ্জ স্কুলে মানববন্ধন
চাটমোহরে জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প বন্ধের দাবিতে মানববন্ধন
পরিবারের তিনজনকে অচেতন করে বাগমারায় স্বর্ণ-টাকাসহ চুরির অভিযোগ
জহুরুল কামাল কলেজের প্রায় কোটি টাকা উত্তোলনের অভিযোগে আদালতে মামলা
হত্যা মামলায় নিরীহদের আসামি করার প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন



আর্কাইভ