ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নূরুল ইসলাম নয়ন এমপিকে নিয়ে প্রকাশিত সংবাদে চরফ্যাশন প্রেসক্লাবের প্রতিবাদ চরফ্যাশন প্রেসক্লাবের দুই বছরের কার্যনির্বাহী কমিটি ঘোষণা হুমকির অভিযোগে বিএনপি নেতা ফরিদ গাজীকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা তদন্তে পুলিশ কাউখালীতে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় লালমোহনে সিরাত প্রতিযোগিতায় ৫০ শিক্ষার্থী পেলেন পুরস্কার পীরগঞ্জে অবৈধ সার মজুদের দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা কিশোর গ্যাংয়ের হামলায় বাউফলে ছাত্রদল নেতা গুরুতর আহত চুরি হওয়া ১৭ ল্যাপটপ উদ্ধারের দাবিতে শরৎগঞ্জ স্কুলে মানববন্ধন চাটমোহরে জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প বন্ধের দাবিতে মানববন্ধন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কৈখালী বাজারে আগুনে পুড়ে ছাই ৮ ব্যবসাপ্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষতির দাবি

কৈখালী বাজারে আগুনে পুড়ে ছাই ৮ ব্যবসাপ্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষতির দাবি


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬


কৈখালী বাজারে আগুনে পুড়ে ছাই ৮ ব্যবসাপ্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষতির দাবি

ঝালকাঠি: কাঁঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ঐতিহ্যবাহী কৈখালী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে তিনজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। খবর পেয়ে কাঁঠালিয়া ও পার্শ্ববর্তী ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন মুদি দোকানি মতিউর রহমান, মো. মন্টু খান, বিমল হালদার, মো. জহিরুল ইসলাম, ইলেকট্রনিক্স দোকানি ফিরোজ খান, টিভি মেরামতকারী আঃ কাদের হাওলাদার, আঃ মালেক মোল্লা এবং জাকির হোসেনের গোডাউন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন, থানা অফিসার ইনচার্জ আবু নাছের রায়হান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাতে হঠাৎ বাজারের ফিরোজের দোকানের ভেতর থেকে আগুনের সূত্রপাত হলে বাজারের লোকজন ডাক-চিৎকার শুরু করেন। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও ততক্ষণে আটটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে কাঁঠালিয়া ও পার্শ্ববর্তী ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আশপাশের অনেক ব্যবসাপ্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়।

কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. খলিলুর রহমান জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:২৪:৩৪   ১৫ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


নূরুল ইসলাম নয়ন এমপিকে নিয়ে প্রকাশিত সংবাদে চরফ্যাশন প্রেসক্লাবের প্রতিবাদ
চরফ্যাশন প্রেসক্লাবের দুই বছরের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
হুমকির অভিযোগে বিএনপি নেতা ফরিদ গাজীকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি
কাউখালীতে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয়
লালমোহনে সিরাত প্রতিযোগিতায় ৫০ শিক্ষার্থী পেলেন পুরস্কার



আর্কাইভ