ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ সিন্দুল্যা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টানদের দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫ দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন

রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬


রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন

ভোলা: চরফ্যাসন উপজেলার শশীভূষণ থানা সদর ১১ নম্বর রসুলপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী আন্দোলন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টায় উত্তর আইচা বাজারে ইউনিয়নের দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় এ ঘোষণা দেওয়া হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা দক্ষিণ শাখার সভাপতি আলহাজ্ব প্রফেসর কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে কামাল উদ্দিন বলেন, ইসলামী আন্দোলনের লক্ষ্য বাস্তবায়নে কাজ করে দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে যেতে হবে এবং চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে তৎপর হয়ে শতস্ফূর্তভাবে কাজ করতে হবে।

পরে উপস্থিত ২০ জনের হাতে সাদা কাগজ তুলে দিয়ে তাঁদের পছন্দের প্রার্থীর নাম লিখতে বলা হয়। সদস্যরা নিজেদের পছন্দের প্রার্থীর নাম লিখে সভাপতির হাতে কাগজ জমা দেন। তিনি কাগজগুলো দেখে সর্বাধিক প্রস্তাবপ্রাপ্ত মাওলানা সালাউদ্দিনের নাম ঘোষণা করেন।

মাওলানা সালাউদ্দিন বাংলাদেশ ইসলামী আন্দোলনের শশীভূষণ থানা শাখার সভাপতি ও শশীভূষণ বাজার দারুল উলুম হোসাইনিয়া মাদ্রাসার পরিচালক।

এন/ এস

বাংলাদেশ সময়: ২০:৩৩:৪৫   ৮ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন
রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন
দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন
পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫



আর্কাইভ