ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
চাটমোহরে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর দোহারের সাবেক ছাত্রনেতাদের নিয়ে অরাজনৈতিক ‘দোহার ফোরাম’ গঠন কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ সিন্দুল্যা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টানদের দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারের সাবেক ছাত্রনেতাদের নিয়ে অরাজনৈতিক ‘দোহার ফোরাম’ গঠন

দোহারের সাবেক ছাত্রনেতাদের নিয়ে অরাজনৈতিক ‘দোহার ফোরাম’ গঠন


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬


ঢাকা:ছাত্রনেতাদের ঐক্যবদ্ধ শক্তি, উন্নয়ন, জনকল্যাণ ও সামাজিক অঙ্গীকার দোহার উপজেলার সাবেক ছাত্রনেতাদের নিয়ে অরাজনৈতিক সংগঠন ‘দোহার ফোরাম’ গঠিত হয়েছে। সংগঠনটির মূল লক্ষ্য দোহারের সাবেক ছাত্রদল নেতাদের ঐক্যবদ্ধ করে এলাকার উন্নয়ন, জনকল্যাণমূলক কাজ ও সামাজিক ব্যবস্থার পরিবর্তনে ভূমিকা রাখা।

সংগঠনের নেতৃবৃন্দ মনে করেন, তরুণদের শক্তি, মেধা ও উদ্দীপনাকে সঠিক পথে পরিচালিত করতে শক্তিশালী ও ইতিবাচক উদ্যোগ নেওয়া গেলে সমাজের রূপান্তর সম্ভব।

দোহারের সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মনির হোসেন রানাকে সভাপতি, সাবেক ছাত্রনেতা ও সামাজিক সংগঠক কে এম খালেকুজ্জামান জুয়েলকে সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট ফজলুল হক বেলায়েদীকে সিনিয়র সহসভাপতি, সাবেক ছাত্রনেতা আব্দুল মান্নান অপুকে সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সাবেক সদস্য ও ইডেন মহিলা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ফাহিমা হুসাইন জুবলীকে ১ নম্বর সদস্য করে ৭১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত ‘দোহার ফোরাম’-এর নেতৃবৃন্দ জানান, এটি কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ নয়। বরং সাবেক ছাত্রনেতাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও সামাজিক দায়বদ্ধতা জোরদার করার লক্ষ্যে সংগঠনটি কাজ করবে।

নবগঠিত ‘দোহার ফোরাম’-এর সভাপতি মনির হোসেন রানা বলেন, তরুণদের শক্তি, মেধা ও উদ্দীপনাকে সঠিক পথে পরিচালিত করতে শক্তিশালী ও ইতিবাচক উদ্যোগ নেওয়া গেলে সমাজের রূপান্তর সম্ভব। দোহারের উন্নয়ন, জীবনযাত্রার মানোন্নয়ন এবং এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্মিলিতভাবে ভূমিকা রাখাই হবে সংগঠনটির প্রধান উদ্দেশ্য।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:১৩:৫১   ১ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


দোহারের সাবেক ছাত্রনেতাদের নিয়ে অরাজনৈতিক ‘দোহার ফোরাম’ গঠন
মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার
আড়াইহাজারের ছয় জলাশয়ে ২৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত
দোহারে ভেজাল দুধ বিক্রির দায়ে ৯ জনকে অর্থদণ্ড
বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত



আর্কাইভ