ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এলজিইডির সভায় অনুপস্থিতি নিয়ে কর্মকর্তাদের তিরস্কার প্রতিমন্ত্রী শাহে আলমের বগুড়ায় শফিকুর রহমানের অভিযোগ, ‘খাই খাই’ জিকিরে ব্যস্ত একদল চাটমোহরে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর দোহারের সাবেক ছাত্রনেতাদের নিয়ে অরাজনৈতিক ‘দোহার ফোরাম’ গঠন কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ সিন্দুল্যা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টানদের দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

চাটমোহরে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬


চাটমোহরে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

পাবনা: চাটমোহরে পুকুরের পানিতে ডুবে একসঙ্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা দক্ষিণ সেনগ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো ওই গ্রামের মজিবর রহমানের ছেলে হুজাইফা রহমান (৭) ও রুবেল হোসেনের ছেলে মাহফুজ (৬)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্বজনরা জানান, শনিবার দুপুর ৩টার দিকে আটলংকা দক্ষিণ সেনগ্রামে জনু মেম্বার নামের এক ব্যক্তির পুকুরে গোসল করতে নামে প্রতিবেশী ও সমবয়সী হুজাইফা ও মাহফুজ। গোসলের একপর্যায়ে সাঁতার না জানায় দুজনই পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। নিখোঁজের ঘণ্টা দুয়েক পর দুই শিশু পানিতে ভেসে উঠলে দ্রুত তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, একসঙ্গে দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি খুবই কষ্টদায়ক। এই শোক দুই পরিবারের স্বজনদের সহ্য করা কঠিন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:১৯:০৭   ১ বার পঠিত  |         







রাজশাহী থেকে আরও...


চাটমোহরে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর
চুরি হওয়া ১৭ ল্যাপটপ উদ্ধারের দাবিতে শরৎগঞ্জ স্কুলে মানববন্ধন
চাটমোহরে জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প বন্ধের দাবিতে মানববন্ধন
পরিবারের তিনজনকে অচেতন করে বাগমারায় স্বর্ণ-টাকাসহ চুরির অভিযোগ
জহুরুল কামাল কলেজের প্রায় কোটি টাকা উত্তোলনের অভিযোগে আদালতে মামলা



আর্কাইভ