ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮ টিউবওয়েল নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিক মাসুমের ষড়যন্ত্রের প্রতিবাদে পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সিংগাইরে ২৮ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেপ্তার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ কুয়াকাটাসহ কলাপাড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে নবীন ছাত্রীদের বরণ কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ, শহরের সড়কে মিছিল জেলা পর্যায়ে কাবাডিতে সেরা দশমিনার আরিফ হোসেন সিকদার পটুয়াখালী হাসপাতালে বিদ্যুৎ সার্কিটের তামা চুরি, সংযোগ বন্ধ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে ২৮ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেপ্তার

সিংগাইরে ২৮ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেপ্তার


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬


সিংগাইরে ২৮ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেপ্তার

মানিকগঞ্জ: সিংগাইর উপজেলায় ২৮ মাস বয়সী ভাতিজিকে ধর্ষণের অভিযোগে আপন চাচা নীরব হোসেনকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বলধরা ইউনিয়নের তেলিখোলা এলাকা থেকে তাকে আটক করে সিংগাইর থানায় নেওয়া হয়। নীরব ওই এলাকার ফরশেদ আলীর ছেলে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে সিংগাইর থানায় মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে শিশুটির বাবা কাজে চলে যান। এ সময় তার স্ত্রী ও ছোট মেয়ে বাড়িতে ছিলেন। ওই দিন বেলা ১১টার দিকে শিশুটিকে তার চাচা নীরব দাদার বাড়িতে নিয়ে যায় বলে অভিযোগ। দুপুরের দিকে শিশুটির কান্নার শব্দ শুনে তার মা সেখানে গেলে নীরবকে ঘর থেকে বের হতে দেখেন। এ সময় শিশুটির অস্বাভাবিক আচরণ দেখে সন্দেহ হলে বিষয়টি পরিবারকে জানান।

পরে পরিবারের সদস্যরা শিশুটিকে সিংগাইরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা করান। এরপর তাকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা শেষে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠান।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ভিকটিমের বাবা শিশির বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২০:৪২:০৪   ২ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


সিংগাইরে ২৮ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেপ্তার
কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ, শহরের সড়কে মিছিল
সিংগাইরে মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি শান্তর
ভেদাভেদ ভুলে সহযোগিতা করলে দ্রুত উন্নয়ন সম্ভব: এমপি শান্ত
কালীগঞ্জে ধর্ষণ মামলায় এনসিপির নেতা গ্রেফতার



আর্কাইভ