ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮ টিউবওয়েল নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিক মাসুমের ষড়যন্ত্রের প্রতিবাদে পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সিংগাইরে ২৮ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেপ্তার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ কুয়াকাটাসহ কলাপাড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে নবীন ছাত্রীদের বরণ কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ, শহরের সড়কে মিছিল জেলা পর্যায়ে কাবাডিতে সেরা দশমিনার আরিফ হোসেন সিকদার পটুয়াখালী হাসপাতালে বিদ্যুৎ সার্কিটের তামা চুরি, সংযোগ বন্ধ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ষড়যন্ত্রের প্রতিবাদে পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ষড়যন্ত্রের প্রতিবাদে পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬


ষড়যন্ত্রের প্রতিবাদে পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

খুলনা: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে পাইকগাছায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশের চলমান পরিস্থিতি ও কথিত ষড়যন্ত্রের প্রতিবাদে বক্তব্য দেন।

সমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, সদস্যসচিব এস এম ইমদাদুল হক, কামাল আহমেদ সেলিম নেওয়াজ, তুষার কান্তি মণ্ডল, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, যজ্ঞেশ্বর কার্তিক, ইউনুছ মোল্লা, শামীম জোয়াদ্দার ও আয়ূব আলী বক্তব্য দেন।

বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে তাঁরা রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান।

কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদলের নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২০:৪৩:৪৮   ১ বার পঠিত  |         







খুলনা থেকে আরও...


ষড়যন্ত্রের প্রতিবাদে পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে নবীন ছাত্রীদের বরণ
কয়রায় নাশকতার মামলায় তিনজন আটক, আসামি ২০০ জনের বেশি
পাইকগাছায় সন্ত্রাসের ষড়যন্ত্রের প্রতিবাদে কৃষকদলের মিছিল-সমাবেশ
কয়রার লোকালয়ে অজগর, খাদ্যসংকটে সুন্দরবন নিয়ে শঙ্কা



আর্কাইভ