ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮ টিউবওয়েল নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিক মাসুমের ষড়যন্ত্রের প্রতিবাদে পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সিংগাইরে ২৮ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেপ্তার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ কুয়াকাটাসহ কলাপাড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে নবীন ছাত্রীদের বরণ কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ, শহরের সড়কে মিছিল জেলা পর্যায়ে কাবাডিতে সেরা দশমিনার আরিফ হোসেন সিকদার পটুয়াখালী হাসপাতালে বিদ্যুৎ সার্কিটের তামা চুরি, সংযোগ বন্ধ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » টিউবওয়েল নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিক মাসুমের

টিউবওয়েল নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিক মাসুমের


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬


টিউবওয়েল নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিক মাসুমের

ভোলা: লালমোহনে টিউবওয়েল নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুম (১৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে লালমোহন ইউনিয়নের উত্তর ফুলবাগিচা এলাকার মোল্লা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুম দক্ষিণ আইচা থানার উত্তর চরমানিকা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার মোশাররফের ছেলে।

নিহত মাসুমের সহকর্মী নির্মাণ শ্রমিক সজিব জানান, টিউবওয়েল নির্মাণের সময় বৈদ্যুতিক মোটরে সংযোগ দেওয়ার জন্য তারের কাজ করছিলেন মাসুম। এ সময় হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক তারে লিকেজ থাকার কারণে সংযোগ দেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মজুমদার বলেন, ঘটনাটি শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২০:৪৫:৪২   ১ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


টিউবওয়েল নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিক মাসুমের
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ
কুয়াকাটাসহ কলাপাড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ
জেলা পর্যায়ে কাবাডিতে সেরা দশমিনার আরিফ হোসেন সিকদার
পটুয়াখালী হাসপাতালে বিদ্যুৎ সার্কিটের তামা চুরি, সংযোগ বন্ধ



আর্কাইভ