ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• অভিনয় ছাড়েন গায়ত্রী, বিয়ে করেন ধনকুবের বিকাশকে • বিয়ে ছাড়াই মাতৃত্বের কথা ভাবছেন রাইমা সেন • মিরপুরের স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় জড়িতদের শাস্তি দাবি শফিকুর রহমানের • কালীগঙ্গায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন গোবিন্দল কশাই বাড়ী • ডেঙ্গু প্রতিরোধে আড়াইহাজারে র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান • মুক্তিযুদ্ধের পর শিক্ষায় ও জনসেবায় কেরামত আলীর দীর্ঘ পথচলা • কাউখালীতে নারীর অধিকার ও মানবাধিকার নিয়ে মতবিনিময় সভা • ডোবার পানিতে মিলল দুই বছরের স্বস্তিকের মরদেহ • পাইকগাছায় অরাজকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ • সালথায় বিভাগদী শহীদস্মৃতি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে নারীর অধিকার ও মানবাধিকার নিয়ে মতবিনিময় সভা

কাউখালীতে নারীর অধিকার ও মানবাধিকার নিয়ে মতবিনিময় সভা


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬


কাউখালীতে নারীর অধিকার ও মানবাধিকার নিয়ে মতবিনিময় সভা

পিরোজপুর: কাউখালীতে নারীর অধিকার ও মানবাধিকার সুরক্ষার বার্তা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক মাস উপলক্ষে উপজেলার নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও পুরুষ এতে অংশ নেন।

বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক শাহিদা হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমরাজুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, কাউখালী মহিলা কলেজের জ্যেষ্ঠ প্রভাষক কুমকুম ভট্টাচার্য, শিক্ষক আব্দুর রহমান, মমিরুল ইসলাম, শিউলি কর্মকার, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, ব্যবসায়ী মাসুম বিল্লাহ, নিকাহ রেজিস্ট্রার মোঃ শফিকুল ইসলাম, নারী নেত্রী জাহানুর বেগম, মাহফুজা খাতুন, নিতু মন্ডল, রেক্সোনা খানম ও মৌমিতা সাহা প্রমুখ।

সংগঠনের সভাপতি সুনন্দা সমাদ্দার বলেন, সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে নারীর মানবাধিকার ও সামাজিক অধিকার সম্পর্কে সচেতনতা গড়ে তোলা প্রয়োজন। নারী অধিকার কেবল নারীদের কথা নয়, এটি সমগ্র সমাজের অগ্রগতির বিষয়। আমরা চাই, তৃণমূল পর্যায়ের নারী-পুরুষ সবাই একসঙ্গে বসে এসব বিষয় নিয়ে ভাবুক এবং কুসংস্কার দূর করে একটি সমতাভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখুক।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:৫৬:৪৬   ১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● কাউখালীতে নারীর অধিকার ও মানবাধিকার নিয়ে মতবিনিময় সভা
● ডোবার পানিতে মিলল দুই বছরের স্বস্তিকের মরদেহ
● পবিপ্রবির দুই শিক্ষার্থীকে পথরোধ করে ছিনতাই, শ্লীলতাহানির অভিযোগ
● ছোনাউটা শ্রী গুরু আশ্রমের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত
● কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, ফুটপাত ছাড়তে নির্দেশ



আর্কাইভ