ঢাকা    শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
• আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত • ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান • শাহজালালে বাংলাদেশ বিমানের কর্মীর কাছ থেকে মিলল দুই কোটি টাকার সোনা • গলাচিপার আইনশৃঙ্খলা সভায় সাজাপ্রাপ্ত বিএনপি নেত্রীর উপস্থিতি নিয়ে প্রশ্ন • দুমকিতে প্রাইভেটকারের যাত্রীর কাছ থেকে উদ্ধার ১২৫ পিস ইয়াবা • কাউখালীর চার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ছয় শতাধিক চারা বিতরণ • ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর • ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার • ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার • পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত, তবু ফাঁকা গ্যালারি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » শাহজালালে বাংলাদেশ বিমানের কর্মীর কাছ থেকে মিলল দুই কোটি টাকার সোনা

শাহজালালে বাংলাদেশ বিমানের কর্মীর কাছ থেকে মিলল দুই কোটি টাকার সোনা


অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর ২০২৬


শাহজালালে বাংলাদেশ বিমানের কর্মীর কাছ থেকে মিলল দুই কোটি টাকার সোনা

ঢাকা:শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দেড় কেজি ওজনের নয়টি সোনার বারসহ বাংলাদেশ বিমানের কর্মী ওবায়দুর রহমানকে গ্রেপ্তার করেছেন কাস্টমস হাউসের কর্মকর্তারা। বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা সোনার দাম দুই কোটি টাকার বেশি।

ঢাকা কাস্টমস হাউস সূত্র জানায়, গতকাল রাত সোয়া ১১টার দিকে শাহজালাল বিমানবন্দরের ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট ওবায়দুরের শরীরে তল্লাশি চালায়। একপর্যায়ে তাঁর শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যুতে মোড়ানো নয়টি সোনার বার উদ্ধার করা হয়।

আজ শুক্রবার ঢাকা কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার কামরুল হাসান গণমাধ্যমকে বলেন, আটক ওবায়দুরের তথ্যের ভিত্তিতে বাংলাদেশ বিমানের এক যাত্রীকে আটক করা হয়। তল্লাশির সময় বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:৩৭:১৩   ১০ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান
● শাহজালালে বাংলাদেশ বিমানের কর্মীর কাছ থেকে মিলল দুই কোটি টাকার সোনা
● সালথায় নজরুলের সৃষ্টিকর্ম ঘিরে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা
● কালীগঞ্জে দেড় হাজারের বেশি কৃষক পেলেন কার্ড ও কৃষি উপকরণ সহায়তা



আর্কাইভ