ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
মানিকগঞ্জ: সিংগাইরে মেয়াদোত্তীর্ণ ও নমুনা ওষুধ বিক্রি এবং লাইসেন্স না থাকার অভিযোগে চারটি ফার্মেসিকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন কবির।
জানা গেছে, উপজেলার সদর বাজারের জয় ফার্মেসির মালিক বিকাশ সাহাকে নমুনা ওষুধ বিক্রির দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে মাধবী ফার্মেসির মালিক আশীষ কুমারকে ২ হাজার টাকা এবং আলী ফার্মেসির মালিক মো. হজরত আলীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, ট্রেড লাইসেন্স ও ড্রাগ লাইসেন্স না থাকায় একই বাজারের রিফাত ফার্মেসির মালিক জাহাঙ্গীরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এভাবে চারটি ফার্মেসি থেকে মোট ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট ফার্মেসির মালিকদের ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবির বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ওষুধ বিক্রিতে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৮:৫৯:২৯ ২ বার পঠিত | ● মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ● সিংগাইর ভ্রাম্যমাণ আদালত ● সিংগাইরে ফার্মেসিকে জরিমানা